রান্নার গ্যাস থেকে ইউপিআই—অক্টোবরে নজর রাখুন পকেট কাঁপানো ৫ পরিবর্তনে

প্রতি মাসের শুরুর দিনটিতে এমন কিছু না কিছু পরিবর্তন আসে, যা সরাসরি সাধারণ মানুষের দৈনন্দিন খরচ ও পকেটে প্রভাব ফেলে। হেঁসেল থেকে শুরু করে ব্যাঙ্কিং খাত—রোজকার জীবনের সঙ্গে জড়িত নানা নিয়মে বদল আসা একপ্রকার দস্তুরে পরিণত হয়েছে। আগামী অক্টোবর মাসেও তার কোনো ব্যতিক্রম হচ্ছে না। নতুন মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই এলপিজি (LPG) গ্যাস সিলিন্ডারের দাম থেকে শুরু করে ইউপিআই (UPI) লেনদেন এবং ফিক্সড ডিপোজিট বা এফডি সংক্রান্ত একাধিক নিয়মে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। এক নজরে দেখে নেওয়া যাক আগামী মাস থেকে কী কী বদল আসছে।

১. এলপিজি সিলিন্ডারের দাম (LPG Price Revision) প্রতি মাসেই ১ তারিখে তেলের কোম্পানিগুলি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম পর্যালোচনা করে থাকে। ১৯ কেজি বাণিজ্যিক কিংবা ১৪.২ কেজির গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো বা কমানোর রেওয়াজ বহুদিনের। চলতি বছর পুজোর মাস অক্টোবরের শুরুতেও গ্যাস সিলিন্ডারের দামে বড় রকমের পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে, যার দিকে তাকিয়ে রয়েছে আমজনতা।

২. ইউপিআই লেনদেনে নতুন চার্জ (UPI Merchant Charges) সাধারণ গ্রাহকদের জন্য খুশির খবর থাকলেও ব্যবসায়ীদের ক্ষেত্রে ইউপিআই লেনদেন কিছুটা ব্যয়বহুল হতে চলেছে। নতুন নিয়ম অনুযায়ী, মার্চেন্ট অ্যাকাউন্টে ২০০০ টাকার বেশি পেমেন্ট গ্রহণের ক্ষেত্রে ব্যবসায়ীকে ০.৪ শতাংশ এমডিআর (MDR) চার্জ দিতে হতে পারে। এই ফি ৫ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত ধার্য করা হতে পারে। তবে সাধারণ মানুষ আগের মতোই সম্পূর্ণ বিনামূল্যে ইউপিআই লেনদেন করতে পারবেন।

৩. এলপিজি বায়োমেট্রিক ই-কেওয়াইসি (LPG Biometric E-KYC) গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের ভরতুকির টাকা নির্বিঘ্নে পেতে হলে গ্রাহকদের বায়োমেট্রিক ই-কেওয়াইসি প্রক্রিয়া বাধ্যতামূলকভাবে সম্পন্ন করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে এই যাচাইকরণ প্রক্রিয়া সম্পূর্ণ না করলে সিলিন্ডারের ভর্তুকি পাওয়ার ক্ষেত্রে বড় রকমের জটিলতা তৈরি হতে পারে।

৪. বাল্ক এফডি নিয়মে বদল (Bulk FD New Guidelines) রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) নতুন নির্দেশিকা অনুযায়ী, বাল্ক ফিক্সড ডিপোজিটের নিয়মে বড় পরিবর্তন আসছে। ডিপোজিটের সুদের হারে আরও স্বচ্ছতা আনতে দেশের সমস্ত ব্যাঙ্ককে প্রতিদিন সকালে এই রেট প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাঙ্কগুলিকে প্রতিদিন সকাল ১০টা ১০ মিনিটের মধ্যে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে সেই দিনের বাল্ক ডিপোজিট রেট স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *