প্রতীক খুইয়েও স্বস্তি মমতার শিবিরে! ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও তহবিল নিয়ে কলকাতা হাইকোর্ট কী জানাল?

দলীয় প্রতীক ও নাম নিয়ে নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নির্দেশের মাঝেও কলকাতা হাইকোর্টে বড় স্বস্তি পেল মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির। সোমবার হাইকোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে, আসন্ন দুই বিধানসভা উপনির্বাচনকে কেন্দ্র করে কমিশন চূড়ান্ত কোনও নির্দেশ না দেওয়া পর্যন্ত কালীঘাট তৃণমূলের অ্যাকাউন্ট ব্যবহারের পুরনো অধিকার বহাল থাকবে। অর্থাৎ, আগামী বছরের ২৯ জানুয়ারি পর্যন্ত দলের তহবিল থেকে টাকা খরচের অধিকার বহাল থাকছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামীদের হাতেই।

সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্য্যের বেঞ্চে এই মামলার শুনানি হয়। শুনানিতে রাজ্যের পক্ষ থেকে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার যুক্তি দেন যে, নির্বাচন কমিশন যেহেতু সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নাম এবং জোড়াফুল প্রতীক আপাতত ফ্রিজ করে দিয়েছে, তাই এই পরিস্থিতিতে কালীঘাট তৃণমূলের করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলাটি গ্রহণযোগ্য নয়। আদালতের অন্তর্বর্তী হস্তক্ষেপে ভবিষ্যতে প্রভাব পড়তে পারে বলেও সওয়ালে জানানো হয়।

তবে সমস্ত সওয়াল-জবাব শোনার পর আদালত স্পষ্ট করে দেয় যে, নির্বাচন কমিশনের নির্দেশটি আপাতত অন্তর্বর্তীকালীন। তাই হাইকোর্ট আগের সিদ্ধান্তই বহাল রাখছে। প্রসঙ্গত, এর আগে গত ৯ জুলাই বিচারপতি সৌগত ভট্টাচার্য্য নির্দেশ দিয়েছিলেন যে, ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির উপর কালীঘাট তৃণমূলের অধিকার থাকবে এবং অ্যাকাউন্ট থেকে বড় অংকের টাকা খরচের ক্ষেত্রে নজরদারির জন্য স্পেশাল অফিসার হিসেবে প্রাক্তন বিচারপতি সুব্রত তালুকদারকে নিয়োগ করা হয়েছিল। আদালতের এদিনের এই অন্তর্বর্তী নির্দেশের ফলে রাজনৈতিক মহলে বেশ ভালোমতোই স্বস্তি মিলেছে। মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে আগামী ২৯ জানুয়ারি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *