ঘরে বসেই থিয়েটারের মজ়া! Dolby Atmos ও ৬০০ ওয়াট ক্ষমতায় বোটের তাক লাগানো সাউন্ডবার লঞ্চ

হোম থিয়েটার সেটআপের জটিল প্রযুক্তিগত ঝামেলা থেকে মুক্তি দিতে বাজারে জোড়া সাউন্ডবার নিয়ে এল জনপ্রিয় টেক ব্র্যান্ড বোট (boAt)। তাদের প্রিমিয়াম ‘আভান্তে বার প্রাইম’ (Aavante Bar Prime) রেঞ্জে তিনটি নতুন ডুয়াল সাবউফার সাউন্ডবার লঞ্চ করা হয়েছে। মূলত যারা টেলিভিশনের সাধারণ অডিও আউটপুট বা সাউন্ড কোয়ালিটি আরও উন্নত করতে চান, তাঁদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ নিয়েছে সংস্থা। নতুন এই লাইনআপে রয়েছে— Aavante Bar Prime B450, Aavante Bar Prime DA600 এবং Aavante Bar Prime Thunder-D। প্রতিটি মডেলেই রয়েছে ডুয়াল সাবউফার ফিচার, ৫.২ চ্যানেল অডিও এবং আলাদা রেয়ার স্যাটেলাইট স্পিকার।

কোন মডেলে কী বিশেষ ফিচার রয়েছে?

  • Aavante Bar Prime B450: এই মডেলটি ৪৫০ ওয়াট (RMS) আউটপুটের ওপর ফোকাস করে তৈরি করা হয়েছে। এতে ৫.২ চ্যানেলের সুবিধার পাশাপাশি ডুয়াল সাবউফার ও দুটি রেয়ার স্যাটেলাইট স্পিকার রয়েছে। কানেক্টিভিটির জন্য এতে লেটেস্ট ব্লুটুথ ৫.৪, HDMI ARC, Optical, AUX এবং USB ইনপুট সাপোর্ট মিলবে।

  • Aavante Bar Prime DA600: আরও বেশি শক্তিশালী এই মডেলটি ৬০০ ওয়াট আউটপুট ক্ষমতা এবং ডলবি অ্যাটমস (Dolby Atmos) সাপোর্ট সহ আসে। সিনেমা এবং স্ট্রিমিংপ্রেমীদের জন্য এটি দুর্দান্ত এক অভিজ্ঞতা তৈরি করবে। এতে Bluetooth 5.3, HDMI eARC, USB, AUX ও অপটিক্যাল কানেক্টিভিটি রয়েছে।

  • Aavante Bar Prime Thunder-D: এটিও ৬০০ ওয়াটের আউটপুট ক্ষমতা সম্পন্ন মডেল, যাতে ৫.২৫ ইঞ্চির সাবউফার ড্রাইভার এবং ডলবি অডিও (Dolby Audio) টেকনোলজি ব্যবহার করা হয়েছে। এর সাথে মুভি, নিউজ ও মিউজিক ইকিউ (EQ) মোড এবং একটি রিমোট কন্ট্রোল দেওয়া হয়েছে।

দাম কত এবং কোথায় পাবেন?

  • Aavante Bar Prime B450-এর দাম: ১১,৯৯৯ টাকা (বোটের অফিসিয়াল ওয়েবসাইট ও অ্যামাজনে উপলব্ধ)।

  • Aavante Bar Prime DA600-এর দাম: ১৬,৯৯৯ টাকা (ফ্লিপকার্ট ও বোটের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে)।

  • Aavante Bar Prime Thunder-D-এর দাম: ১০,৯৯৯ টাকা থেকে ১১,৯৯৯ টাকার মধ্যে (কাছের রিটেল স্টোরে মিলবে)।

আপনার ঘরের আকার, বাজেট এবং অডিও পছন্দের ওপর নির্ভর করে আপনি এই তিনটি মডেলে থেকে যেকোনো একটি বেছে নিতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *