সোনা গেল নাগালের বাইরে! বিয়েতে এবার কনের সাজে বড় বদল, ট্রেন্ডে রাজত্ব করতে আসছে রুপো

সামনেই বিয়ের মরশুম, আর তাতেই সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে সোনার আকাশছোঁয়া দাম। ২৪ ক্যারেট সোনার দাম ইতিমধ্যেই প্রতি ভরি দেড় লক্ষ টাকার কাছাকাছি পৌঁছে গেছে, তার ওপর যুক্ত হচ্ছে অতিরিক্ত মেকিং চার্জ। এই পরিস্থিতিতে মধ্যবিত্তের পকেটের কথা মাথায় রেখে কনের সাজের চেনা ট্রেন্ডে আসছে এক বিরাট বদল।

বিকল্প হিসেবে বাড়ছে রুপোর কদর

সোনার দাম সাধারণের নাগালের বাইরে চলে যাওয়ায় এবার তার শক্তিশালী বিকল্প হিসেবে জায়গা করে নিচ্ছে গোল্ড প্লেটেড ও সিলভার জুয়েলারি বা রুপোর গয়না। সোশ্যাল মিডিয়ার কল্যাণে ইতিমধ্যেই রুপোর গয়না পরার নতুন ট্রেন্ড বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আধুনিক ডিজাইন ও বাহারি লুকের কারণে কনেরাও এখন সনাতনী সোনার গয়নার গণ্ডি পেরিয়ে রুপোর দিকে ঝুঁকছেন।

শুধু গয়নাতেই নয়, কনের শাড়ির রঙেও এসেছে পরিবর্তন; লালের গণ্ডি পেরিয়ে কালো বা সাদার মতো অফবিট রঙের বেনারসিতেও সাজছেন কনেরা। সব মিলিয়ে, সোনার লাগামছাড়া দামের জেরে আগামী দিনে বিয়ের বাজারে প্রথাগত ধারণাকে পিছনে ফেলে রুপোর গয়না যে এক নতুন বিপ্লব ঘটাতে চলেছে, তা বলাই বাহুল্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *