মোদীর সঙ্গে ‘ডিডিএলজে’, পুতিনের জন্য ‘লগান’! বলিউড গানেই ব্রিকস স্মৃতি রোমন্থন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

ব্রিকস সম্মেলনের (BRICS Summit) রেশ কাটলেও তা নিয়ে আলোচনা এখনও থামেনি। আন্তর্জাতিক মঞ্চের কূটনৈতিক ব্যস্ততার মাঝেই ভারতীয় সংস্কৃতির প্রতি নিজের অগাধ ভালোবাসার কথা আরও একবার প্রমাণ করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম (Anwar Ibrahim)। সম্মেলন শেষে নিজের দেশে ফিরে ইনস্টাগ্রামে ব্রিকসের একাধিক মুহূর্ত শেয়ার করেছেন তিনি, আর তার ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করেছেন জনপ্রিয় সব বলিউড গান। তাঁর এই অভিনয় ও সঙ্গীতপ্রীতি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় দারুণ সাড়া ফেলেছে।

মোদীর সঙ্গে ‘ডিডিএলজে’ ও ‘দিল তো পাগল হ্যায়’
নয়া দিল্লির ভারত মণ্ডপমে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বিশেষ মুহূর্তের ভিডিও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে ব্যাকগ্রাউন্ডে আনোয়ার বাজিয়েছেন শাহরুখ খান ও কাজলের ব্লকবাস্টার ছবি ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’-র আইকনিক গান ‘তুঝে দেখা তো ইয়ে জানা সনম’। শুধু তাই নয়, মোদীর সঙ্গে অন্য একটি ছবিতে ‘দিল তো পাগল হ্যায়’ ছবির টাইটেল ট্র্যাক ব্যবহার করে নজর কেড়েছেন তিনি।

বিশ্বনেতাদের সঙ্গে ছবিতে বলিউড সুরের জাদু
আন্তর্জাতিক রাজনৈতিক মঞ্চে আলোচনার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে সাক্ষাতের মুহূর্তগুলোকে সুরের জাদুতে বেঁধেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী:

রাহুল ও প্রিয়াঙ্কার সঙ্গে: কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে সাক্ষাতের ছবিতে তিনি ব্যবহার করেছেন ‘বীর-জারা’ ছবির জনপ্রিয় গান ‘অ্যায়সা দেশ হ্যায় মেরা’।

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকের ছবিতে ১৯৫৭ সালের ক্ল্যাসিক ছবি ‘নয়া দৌড়’-এর ‘সাথী হাত বাড়ানা’ গানটি জুড়ে দিয়ে বন্ধুত্বের বার্তা দিয়েছেন।

রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের ছবি শেয়ার করে আমির খানের ‘লগান’ ছবির ‘চলে চলো’ গানটিকে বেছে নিয়েছেন তিনি।

ভারত ছাড়ার মুহূর্তে: সফর শেষে ভারত ত্যাগ করার সময় ‘লক্ষ্য’ ছবির ‘কাঁধো সে মিলতে হ্যায় কাঁধে’ গানটির মাধ্যমে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলার বার্তা দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *