ত্বক কি আচমকাই শুষ্ক লাগছে? ময়শ্চারাইজার বদলানোর সঠিক সময় এসে গেছে কি না বুঝবেন এই ৫ লক্ষণে!

ত্বকের সঠিক যত্ন নেওয়ার জন্য ময়শ্চারাইজার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। কিন্তু আবহাওয়া পরিবর্তন, বয়স বাড়া কিংবা ত্বকের ধরনের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের ত্বকের চাহিদাও বদলে যায়। অনেকেই বুঝতে পারেন না যে তাঁদের বর্তমান ময়শ্চারাইজারটি আর ত্বকের জন্য উপযোগী নয়। একটু সচেতন হলেই কিছু লক্ষণ দেখে সহজেই বুঝে নেওয়া সম্ভব যে আপনার স্কিন কেয়ার রুটিনে নতুন ময়শ্চারাইজার যুক্ত করার সময় এসে গেছে কি না।

ময়শ্চারাইজার পরিবর্তনের সঠিক সময় চেনার উপায়:

ত্বক অতিরিক্ত শুষ্ক বা তৈলাক্ত লাগলে: শীতকালে যে রিচ ক্রিম বা ভারী ময়শ্চারাইজার ব্যবহার করা হয়, গরমকালে তা ত্বকে অতিরিক্ত তেল বা চিটচিটে ভাব তৈরি করতে পারে। একইভাবে, গরমে ব্যবহার করা হালকা লোশন শীতে শুষ্ক ত্বকের জন্য যথেষ্ট আর্দ্রতা জোগাতে পারে না। ত্বক যদি হঠাৎ বেশি শুষ্ক বা অতিরিক্ত তৈলাক্ত হয়ে ওঠে, তবে তা বদলানোর সময় এসেছে।

টানটান ভাব বা অস্বস্তি: ক্রিম লাগানোর পরেও যদি কিছুক্ষণ পর ত্বকে টানটান ভাব, অস্বস্তি বা খটখটে ভাব অনুভূত হয়, তবে বুঝতে হবে বর্তমান পণ্যটি আপনার ত্বকে আর কাজ করছে না।

ব্রণ বা র‍্যাশের সমস্যা বাড়লে: হঠাৎ করে যদি মুখে ঘন ঘন ব্রণ, ফুসকুড়ি বা অ্যালার্জির সমস্যা দেখা দেয়, তবে এর পেছনে আপনার ময়শ্চারাইজারের হাত থাকতে পারে। অনেক সময় পুরোনো বা অনুপযুক্ত উপাদান ত্বকের পোরস বা রোমকূপ বন্ধ করে দেয়।

ত্বকের উজ্জ্বলতা হারালে: ত্বকে যদি দীর্ঘদিন ধরে কোনো চকচকে ভাব বা সতেজতা না থাকে এবং ত্বক নিস্তেজ দেখায়, তবে আপনার স্কিন কেয়ার প্রোডাক্ট পরিবর্তনের কথা ভাবা উচিত।

ত্বকের ধরন বুঝে সঠিক সময়ে ময়শ্চারাইজার পরিবর্তন করলে ত্বক দীর্ঘ সময় স্বাস্থ্যোজ্জ্বল ও সুন্দর থাকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *