“হঠাৎ করেই টাইম স্লট বদলাল জি বাংলার একাধিক মেগার!” কোন সময়ে দেখা যাবে আপনার পছন্দের জনপ্রিয় শো-গুলি?

টেলিপাড়ায় টাইম স্লট বদলের হিড়িক নতুন কিছু নয়। তবে এবার দর্শকদের আকর্ষণের কথা মাথায় রেখে জি বাংলার (Zee Bangla) একগুচ্ছ জনপ্রিয় ধারাবাহিক এবং রিয়্যালিটি শো-এর সম্প্রচারের সময়ে বড়সড় রদবদল আনা হলো। আগামী ২২ সেপ্টেম্বর থেকে সম্পূর্ণ নতুন সময়ে ছোটপর্দায় ধরা দেবে ‘সাতপাকে বাঁধা’, ‘দুলারী’ এবং রান্না বিষয়ক জনপ্রিয় রিয়্যালিটি শো ‘শাশুড়ি বৌমার রান্নাঘর’। কোন শো কোন সময়ে সম্প্রচারিত হবে, একনজরে দেখে নেওয়া যাক তার পুরো তালিকা:

শাশুড়ি বৌমার রান্নাঘর: এতদিন এই মজাদার রান্নার শো বিকেল চারটের সময় সম্প্রচারিত হলেও, আগামী ২২ সেপ্টেম্বর থেকে এর সময় পরিবর্তন করা হচ্ছে। নতুন সময়সূচি অনুযায়ী, এখন থেকে প্রতিদিন বিকেল সাড়ে চারটের সময় দেখা যাবে এই শো। এই রিয়্যালিটি শো-এ শাশুড়ির খ্যাপাটে ও ইউনিক চরিত্রে নজর কাড়েন খ্যাতনামা অভিনেতা বিশ্বনাথ বসু এবং বৌমার ভূমিকায় অভিনয় করেন জনপ্রিয় অভিনেত্রী রিখিয়া রায়চৌধুরী।

সাতপাকে বাঁধা: শুভ ও শাওনের মনকাড়া প্রেমের গল্প এতদিন দর্শকরা দেখতে পেতেন বিকেল সাড়ে সাড়ে চারটের সময়। তবে নতুন নিয়মে এবার এই মেগা সম্প্রচারিত হবে বিকেল পাঁচটায়। সময়ের এই ইতিবাচক রদবদলে ধারাবাহিকটির জনপ্রিয়তা আরও তুঙ্গে উঠবে বলেই আশা করছেন অনুরাগীরা।

দুলারী: জি বাংলার অপর এক জনপ্রিয় মেগা ‘দুলারী’-র টাইম স্লটেও আসছে বড় পরিবর্তন। আগামী সপ্তাহ থেকে প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটার সময় এই ধারাবাহিকটি উপভোগ করতে পারবেন দর্শকরা। এতদিন এই সাড়ে পাঁচটার স্লটেই সম্প্রচারিত হত ‘কনে দেখা আলো’ মেগাটি।

শেষ হচ্ছে ‘কনে দেখা আলো’:
স্লট বদলের এই নীতিতে যেমন অনেক ধারাবাহিক নতুন জীবন পায়, তেমনই কিছু শোয়ের ক্ষেত্রে তা কাল হয়ে দাঁড়ায়। কিছুদিন আগেও লাজু ও অনুভবের ‘কনে দেখা আলো’ মেগাটি রাত সাড়ে নটার স্লটে সম্প্রচারিত হত। কিন্তু নতুন ধারাবাহিক আসার জেরে সেই স্লট হাতছাড়া হওয়ায় এটিকে নামিয়ে আনা হয় বিকেল সাড়ে পাঁচটায়। আর শেষ পর্যন্ত টাইম স্লটের মারপ্যাঁচ এবং টিআরপির লড়াইয়ে এই মেগাটির যাত্রাপথ এবার এখানেই শেষ হতে চলেছে। ইতিমধ্যেই এই ধারাবাহিকের শেষ দিনের শুটিং সম্পন্ন হয়েছে এবং গল্পের মোড়ে লাজবন্তী ও অনুভবের জমজমাট বিয়ের দৃশ্যের মাধ্যমেই চিরতরে পর্দা নামতে চলেছে এই জনপ্রিয় গল্পের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *