“ক্রেডিট কার্ড হারালেই কি সব টাকা উবে যাবে?” কার ঘাড়ে বর্তাবে জালিয়াতির দায়? জানুন RBI-এর বিরাট নিয়ম!

বর্তমান সময়ে আমাদের দৈনন্দিন জীবনযাত্রা থেকে শুরু করে বড়সড় কেনাকাটা— সবক্ষেত্রেই ক্রেডিট কার্ডের (Credit Card) ব্যবহার অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। মোবাইল, টিভি, ফ্রিজ থেকে শুরু করে টুকিটাকি বাজার— সবকিছুর পেমেন্টই এখন প্লাস্টিক মানি বা ইএমআই-এর ভরসায় মেটানো হয়। কিন্তু হঠাৎ করেই যদি আপনার ক্রেডিট কার্ডটি হারিয়ে যায় বা বেহাত হয়ে যায়, তবেই মাথায় হাত পড়ে গ্রাহকদের। প্রশ্ন ওঠে, কার্ড হারিয়ে যাওয়ার পর যদি কেউ সেই কার্ড ব্যবহার করে জালিয়াতি বা কেনাকাটা করেন, তবে সেই আর্থিক লেনদেনের দায় কার উপর বর্তাবে— ব্যাঙ্কের নাকি গ্রাহকের?

বিশেষজ্ঞদের মতে, হারিয়ে যাওয়া ক্রেডিট কার্ডের অননুমোদিত লেনদেনের দায় সম্পূর্ণভাবে নির্ভর করে গ্রাহক কখন বিষয়টি লক্ষ্য করেছেন এবং ঠিক কত দ্রুত ব্যাঙ্ককে কার্ড ব্লক করার জন্য জানিয়েছেন, তার ওপর।

ক্রেডিট কার্ড হারিয়ে গেলে প্রথমে কী করবেন?
আপনার ক্রেডিট কার্ডটি যদি হারিয়ে যায় বা কোথাও পড়ে থাকে, তবে প্রথম ও প্রধান কাজ হলো অবিলম্বে কার্ডটি ব্লক করা। যদি কয়েক দিন ধরে কার্ড খুঁজে না পান, তবে সময় নষ্ট না করে ব্যাঙ্কের মোবাইল অ্যাপ বা অফিশিয়াল ওয়েবসাইট ব্যবহার করে সঙ্গে সঙ্গে কার্ডটি সাময়িকভাবে ‘ফ্রিজ’ (Freeze) করে দেওয়া উচিত।

কার্ড হারিয়ে যাওয়ার পর লেনদেন হলে দায় কার?
সবক্ষেত্রেই যে হারিয়ে যাওয়া কার্ডের জালিয়াতির দায় গ্রাহককে নিতে হবে, এমনটা নয়। আপনি যদি সময়মতো ব্যাঙ্কে কার্ড হারানোর খবর জানান এবং তা ব্লক করার নির্দেশ দেন, তবে তারপর থেকে হওয়া যেকোনো ট্রানজাকশনের সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট ব্যাঙ্কেরই। তবে কার্ড ব্লক করার ঠিক আগে বা তার অব্যবহৃত সময়ে কোনো লেনদেন হয়ে থাকলে, সেক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)-র কঠোর নির্দেশিকা এবং সংশ্লিষ্ট ব্যাঙ্কের কাস্টমার প্রোটেকশন পলিসি কার্যকর হয়।

কী বলছে RBI-র নিয়ম?
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (RBI) গাইডলাইন অনুযায়ী—

ব্যাঙ্কের নিজস্ব কোনো ভুল, গাফিলতি বা সিস্টেমের খামতির কারণে যদি কার্ডে জালিয়াতিমূলক লেনদেন হয়, তবে তার জন্য গ্রাহক কোনোভাবেই দায়ী থাকবেন না।

যদি কোনো থার্ড পার্টি জালিয়াতি করে অথবা গ্রাহক ও ব্যাঙ্ক— কারোরই কোনো প্রত্যক্ষ ভুল না থাকে, তবেও গ্রাহককে সেই পেমেন্টের জন্য দায়বদ্ধ ধরা হয় না।

তবে এই আর্থিক সুরক্ষা পাওয়ার জন্য গ্রাহকদের নির্দিষ্ট কিছু সময়সীমা কঠোরভাবে মেনে চলতে হয়। আরবিআই-এর নিয়ম অনুযায়ী, কার্ড হারিয়ে যাওয়ার পর নয়, বরং জালিয়াতির লেনদেন হওয়ার মেসেজ পাওয়ার ঠিক ৩ দিনের (72 Hours) মধ্যে ব্যাঙ্ককে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানাতে হবে। যদি কোনো গ্রাহক লেনদেন সংঘটিত হওয়ার ৪ থেকে ৭ দিনের মধ্যে ব্যাঙ্ককে খবর দেন, তবে সেই ক্ষেত্রে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত আর্থিক দায়ভার গ্রাহকের উপর বর্তাতে পারে। তাই সচেতন থাকুন এবং কার্ড হারানোর সঙ্গে সঙ্গেই তৎপর হন।

Saheli Saha
  • Saheli Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *