শাহরুখ নাকি অক্ষয়, কার পারিশ্রমিক বেশি? জেনেনিন একঝলকে

মুক্তির আগে থেকেই উন্মাদনার পারদ চড়িয়েছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত স্পাই ড্রামা ‘পাঠান’। কারণটা নিঃসন্দেহে শাহরুখের বড় পর্দায় প্রত্যাবর্তন।
এখন পর্যন্ত ‘যশরাজ ফিল্মস’-এর সবচেয়ে বেশি বাজেটের প্রকল্প পাঠান। শাহরুখ এ ছবির জন্য নিজেকে প্রস্তুত করেছেন। পারিশ্রমিকও নিয়েছেন ঢেড়। শোনা যাচ্ছে পাঠান ছবির জন্য ৩০ থেকে ৪০ কোটি টাকা পারশ্রমিক নিয়েছেন এসআরকে।

তবে পারিশ্রমিকের নিরিখে এসআরকে-কে ছাপিয়ে গেছেন অক্ষয় কুমার। সম্প্রতি অভিনেতার ‘কাটপুতলি’ নামক একটি রহস্য ঘরানার ছবি মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্মে। সেই ছবির জন্যই নাকি ১২০ কোটি নিয়েছেন অক্ষয়।

এদিকে সত্যি সত্যিই কি অক্ষয়ের চাহিদা এমন আকাশছোঁয়া? ‘কাটপুতলি’ ছবির বাজেটের ৮০ শতাংশ নিয়েছেন অক্ষয় কুমার। এমনটাই কানাঘুষো বলিউডে। অক্ষয়ের ছবির প্রযোজক জ্যাকি ভগনানি এক সাক্ষাৎকারে জানান, এভাবে তারকাদের পারিশ্রমিক বিচার করা ঠিক নয়। এতে তথ্যের স্বচ্ছতা থাকে না।

তিনি জানান, একটি ছবি মোট যত টাকার ব্যবসা করে, তার লভ্যাংশের অনুপাতে বড় তারকারা পারিশ্রমিক নিয়ে থাকেন। অক্ষয় নিজের পারশ্রমিক নিয়ে ভীষণ স্বচ্ছ। কারো কথায় মন্তব্য করছি না, তবে এটুকু বলতে পারি, আমার চতুর্থ ছবিটা ওর সঙ্গেই করছি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *