BigNews: রেললাইনের পাশে বোমা বিস্ফোরণ, যাত্রীবাহী ট্রেন হলো লাইনচ্যুত
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে রেললাইনের পাশে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চলন্ত একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে।
শুক্রবার (২০ জানুয়ারি) ঘটা এ ঘটনায় অন্তত ১৩ জন আহত হয়েছে বলে দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।
বেলুচিস্তানে পাকিস্তান রেলওয়ের মুখপাত্র মুহাম্মদ কাশিফ বলেন, পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস ওই এলাকার পাশ দিয়ে যাওয়ার সময় বিস্ফোরণ ঘটে। ট্রেনটি মাচ এলাকা থেকে আসছিল।
প্রতিবেদনে বল হয়, বিস্ফোরণের ফলে ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ১৩ জন আহত হয়েছে। এরই মধ্যে আহতদের নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে এবং জেলার সব হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
এদিকে স্থানীয় জেলা প্রশাসক কচ আগা সামিউল্লাহও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এটি একটি রিমোট কন্ট্রোল বিস্ফোরণ যা ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত করে।
গত বছরের ২৫ ডিসেম্বর বেলুচিস্তানের বিভিন্ন জায়গায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে একজন ক্যাপ্টেনসহ নিরাপত্তা বাহিনীর ছয় সদস্য প্রাণ হারাণ। সম্প্রতি পাকিস্তানে এ ধরনের হালার ঘটনা বেড়েছে