আইফোনপ্রেমীদের জন্য বিরাট আপডেট! কবে থেকে শুরু হচ্ছে আইফোন ১৮ প্রোগুলির প্রি-অর্ডার?

গত ৯ সেপ্টেম্বর এক বিশেষ ইভেন্টে অ্যাপল তাদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮ প্রো (iPhone 18 Pro), আইফোন ১৮ প্রো ম্যাক্স এবং নতুন ফোল্ডেবল আইফোন ডুও লঞ্চ করেছে। ফোনগুলি বাজারে আসার পর থেকেই ক্রেতাদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—কবে থেকে শুরু হবে এই প্রি-অর্ডার? গ্রাহকদের কৌতূহল মেটাতে অ্যাপল এবার প্রি-অর্ডারের দিনক্ষণ ও সময় আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে।
প্রি-অর্ডারের সময়সূচি ও দাম: প্রতি বছর অ্যাপল সাধারণত লঞ্চের ঠিক পরের শুক্রবার প্রি-অর্ডার শুরু করলেও, এবার সেই প্রথা ভাঙছে। আগামী ১১ সেপ্টেম্বর ঐতিহাসিক ৯/১১ হামলার বার্ষিকী হওয়ায় অ্যাপল এক দিন পিছিয়ে ১২ সেপ্টেম্বর, শনিবার থেকে প্রি-অর্ডার উইন্ডো খোলার সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় সময় অনুযায়ী, আগামী ১২ সেপ্টেম্বর বিকেল ৫:৩০ মিনিটে শুরু হবে আইফোন ১৮ প্রোর বুকিং। ভারতে এই প্রিমিয়াম স্মার্টফোনটির প্রারম্ভিক দাম রাখা হয়েছে ১,৬৪,৯০0 টাকা। অন্যদিকে, আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম শুরু হচ্ছে ১,৭৯,৯০0 টাকা থেকে এবং কোম্পানির প্রথম ফোল্ডেবল ফোন ‘আইফোন ডুও’-এর প্রি-অর্ডার শুরু হবে আগামী ১৬ অক্টোবর, যার বেস প্রাইস ২,৯৯,৯০0 টাকা।
দ্রুত বুকিংয়ের পরামর্শ ও বিক্রি: আগামী ১৮ সেপ্টেম্বর থেকে আইফোন ১৮ প্রোর ডেলভারি এবং অফলাইন বিক্রি শুরু হবে। তবে বিশ্বজুড়ে মেমোরি সংকটের কারণে সাপ্লাই কিছুটা প্রভাবিত হতে পারে। তাই প্রথম দিকেই পছন্দের কালার ভ্যারিয়েন্ট বা মডেল লুফে নিতে প্রি-অর্ডার উইন্ডো খোলার সঙ্গে সঙ্গেই বুকিং সেরে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। অফিসিয়াল অ্যাপল স্টোর ছাড়াও ক্রোম, রিলায়েন্স ডিজিটাল, বিজয় সেলস কিংবা অ্যামাজন ও ফ্লিপকার্টের মতো অনুমোদিত পার্টনারদের মাধ্যমেও এই ফোন প্রি-অর্ডার করা যাবে। পাশাপাশি ক্রেডিট কার্ডে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক এবং নো-কাস্ট ইএমআই-এর মতো আকর্ষণীয় লঞ্চ অফারও পেতে পারেন ক্রেতারা।