বাগেশ্বর বাবার ছবি পুড়িয়ে তুলকালাম! গভীর রাতে কংগ্রেস নেতাকে গ্রেফতার করতেই রাজ্য রাজনীতিতে চরম শোরগোল

বাগেশ্বর বাবার ছবি পুড়িয়ে ভবানীপুর থানায় কংগ্রেসের বিক্ষোভের ঘটনায় রাজনৈতিক পারদ চরমে উঠল। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর দক্ষিণ কলকাতার এক প্রভাবশালী কংগ্রেস নেতাকে গভীর রাতে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে শাসকদল ও বিরোধী শিবিরের মধ্যে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা।

গ্রেফতারি ও শুভঙ্কর সরকারের হুঙ্কার: পুলিশ সূত্রে খবর, বাগেশ্বর বাবার ছবি পুড়িয়ে বিক্ষোভ দেখানোর ঘটনায় ধৃত নেতার নাম অতনু দাস, যিনি দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে যুক্ত রয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে টালিগঞ্জের বাড়ি থেকে তাঁকে পাকড়াও করে সোজা ভবানীপুর থানায় নিয়ে আসা হয়। আজই তাঁকে আদালতে পেশ করার কথা রয়েছে। এই গ্রেফতারির তীব্র নিন্দা করে প্রদেশ কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার বলেন, “বাংলার মানুষ যে প্রতিবাদ করতে পারেন, অতনুকে গ্রেফতার করে সরকার সেটাই বুঝিয়ে দিল। সাধু-সন্তের নামে ভণ্ডামির প্রতিবাদে আমরা রাস্তায় থাকব। কতজনকে জেলে পোরে, তা আমরা দেখে নেব।”

বিজেপির কটাক্ষ: অন্যদিকে, এই ঘটনায় কংগ্রেসকে চরম আক্রমণ করেছেন বিজেপি বিধায়ক সজল ঘোষ। কটাক্ষের সুরে তিনি বলেন, “যাঁরা সারা রাজ্যে দুই শতাংশ ভোট পান না, তাঁরা বলছেন সরকারকে চ্যালেঞ্জ করবেন! রাজনীতিতে নিজেদের টিকিয়ে রাখতে এঁদের বড় বড় ডায়লগবাজি দিতে হয়। উত্তরপ্রদেশে গিয়ে আন্দোলন করার পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, এই সমস্ত কর্মকাণ্ডের জন্যই দলগুলি শূন্য থেকে মহাশূন্যে বিলীন হয়ে যাবে।” এই বিক্ষোভ কাণ্ডে জড়িত অন্য অভিযুক্তদের খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *