বিধবা ও প্রতিবন্ধী ভাতার সঙ্গে কি মিলবে ৩০০০ টাকা? জেনে নিন অন্নপূর্ণা প্রকল্পের বিরাট আপডেট

রাজ্য সরকারের জনপ্রিয় সামাজিক প্রকল্প ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই ১ কোটি ৪৮ লক্ষ মহিলা এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা পেয়েছেন। তবে যাঁদের অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি, তাঁদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট। সেপ্টেম্বরে কবে ঢুকবে টাকা?চলতি সেপ্টেম্বর মাসের অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কবে অ্যাকাউন্টে পৌঁছবে, সেই দিনক্ষণ স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে রাজ্যের যোগ্য মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি (DBT) এই টাকা পাঠিয়ে দেওয়া হবে। ওই দিনটি রাজ্যজুড়ে ‘অন্নপূর্ণা দিবস’ হিসেবে পালন করা হবে। বাড়ছে আর্থিক সহায়তার পরিমাণ ও বিশেষ সুবিধাবিধবা ভাতা ও অন্নপূর্ণা: ২৫ থেকে ৬০ বছর বয়সী যে সমস্ত মহিলা এতদিন বিধবা বা স্বামীহীনা ভাতা হিসেবে ১৫০০ টাকা পেতেন, তাঁরা যদি এই ভাতা সারেন্ডার করে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে নাম লেখান, তবে এখন থেকে প্রতি মাসে ৩ হাজার টাকা করে সহায়তা পাবেন। অর্থাৎ তাঁরা অতিরিক্ত ১৫০০ টাকা বেশি পাবেন। বিশেষভাবে সক্ষমদের জন্য বড় ঘোষণা: শুধুমাত্র প্রতিবন্ধী ভাতাই নয়, ২৫ থেকে ৬০ বছর বয়সি বিশেষভাবে সক্ষম মহিলারা একই সঙ্গে অন্নপূর্ণা প্রকল্পের সুবিধাও পাবেন। রাজ্যের ১ লক্ষ ৩৪ হাজার বিশেষভাবে সক্ষম মহিলা সবমিলিয়ে মোট সাড়ে চার হাজার টাকা করে আর্থিক সহায়তা লাভ করবেন। পুরনো ওয়েটিং লিস্ট বাতিল ও নতুন আবেদনপূর্ববর্তী সরকারের আমলের সামাজিক প্রকল্পগুলির সমস্ত ‘ওয়েটিং লিস্ট’ বা অপেক্ষমাণ তালিকা সম্পূর্ণ বাতিল করেছে বর্তমান সরকার। প্রশাসনের স্পষ্ট বার্তা, শুধুমাত্র জনকল্যাণ শিবির কিংবা অনলাইনে যাঁদের আবেদন জমা পড়েছে এবং যাঁরা প্রকৃত উপভোক্তা, কেবল তাঁরাই প্রকল্পের সুবিধা পাবেন। অযোগ্য বা ভুয়া প্রাপকদের অবিলম্বে এই প্রকল্পের সুবিধা ছেড়ে দেওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, যাঁদের নতুন করে আবেদন করার আছে, তাঁরা আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসে ফের সুযোগ পাবেন বলে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *