‘নকল প্রেগন্যান্সির নাটক!’ ভুয়ো কটাক্ষ উড়িয়ে রণবীরের হাত ধরে এ কোন রূপে ধরা দিলেন দীপিকা?

প্রথম সন্তান দুয়ার জন্মের সময় তীব্র বডি শেমিং এবং ‘নকল বেবি বাম্প’-এর অজস্র কটাক্ষের মুখে পড়তে হয়েছিল দীপিকা পাড়ুকোনকে। তবে সমস্ত পুরনো তিক্ততাকে পিছনে ফেলে বর্তমানে জীবনের সবচেয়ে সুন্দর সময়টি উপভোগ করছেন এই তারকা দম্পতি। কিছুদিন আগেই দ্বিতীয়বার মা হওয়ার সুখবর দেওয়ার পর, এবার এক বিশেষ মাতৃত্বকালীন ফটোশুটের ছবি প্রকাশ্যে এনেছেন দীপিকা ও রণবীর সিং। নতুন এই ছবিতে গর্বের সঙ্গে নিজের বেবি বাম্প মেলে ধরেছেন অভিনেত্রী, যেখানে রণবীরের পাশেই একরত্তি দুয়াকে দেখা যাচ্ছে। সবচেয়ে বড় আকর্ষণ হলো, ছোট্ট দুয়ার সঙ্গে বাবা রণবীর সিং-এর মুখের অবিকল মিল দেখে রীতিমতো অবাক হয়েছে নেটপাড়া।

সোশ্যাল মিডিয়ায় জোরালো সমর্থন

প্রথম গর্ভধারণের সময় যেভাবে দীপিকাকে ভিত্তিহীন ট্রোলের শিকার হতে হয়েছিল, তার বিরুদ্ধে এবার প্রকাশ্যে মুখ খুলেছেন জনপ্রিয় ইনস্টাগ্রাম কনটেন্ট ক্রিয়েটর আরশিয়া মুরজানি। এক রিল ভিডিওতে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, ‘দীপিকা তাঁর প্রথম সন্তানের সময় গর্ভধারণের অভিনয় করছেন বলে যে রটনা হয়েছিল, তা অত্যন্ত অদ্ভুত ও লজ্জার। একজন নারীর শারীরিক গঠন নিয়ে কটাক্ষ করা বা মাতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার প্রবণতাকে আমরা যেভাবে স্বাভাবিক করে তুলছি, তা অত্যন্ত উদ্বেগজনক। দীপিকা মোটেই কোনও অভিনয় করছেন না, তিনি ফের মা হতে চলেছেন। দয়া করে মাতৃত্বের মতো সুন্দর মুহূর্তকে ছোট করা বন্ধ করুন।’

কনটেন্ট ক্রিয়েটর আরশিয়ার এই সাহসী ও স্পষ্টবাদী বক্তব্য দ্রুত নজর কেড়ে নেয় স্বয়ং দীপিকা পাড়ুকোনেরও। আরশিয়ার এই সমর্থনের বার্তাটিতে ভালোবাসার চিহ্ন এঁকে নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী।

Saheli Saha
  • Saheli Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *