কোটিপতি হওয়ার সহজ মন্ত্র! কোন বয়সে কত টাকা জমালে হাতে আসবে ১ কোটি?

কোটি টাকা জমানোর স্বপ্ন কি অধরা রয়ে গিয়েছে? সঠিক পরিকল্পনা এবং নিয়মিত বিনিয়োগের মাধ্যমেই খুব সহজেই এই বিশাল অঙ্কের তহবিল তৈরি করা সম্ভব। বিশেষ করে মিউচুয়াল ফান্ডের ‘সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান’ বা এসআইপি (SIP)-এর মাধ্যমে দীর্ঘমেয়াদে বড় সম্পদ গড়ে তোলা এখন অত্যন্ত জনপ্রিয়। বার্ষিক গড়ে ১২ শতাংশ রিটার্ন ধরা হলে, বয়সের ওপর ভিত্তি করে কীভাবে প্রতি মাসে টাকা জমাবেন, তার একটি স্পষ্ট হিসাব সামনে এসেছে।

২৫ বছর বয়সে শুরু করলে
কোনো ব্যক্তি যদি ২৫ বছর বয়স থেকে এসআইপি শুরু করেন, তবে বিনিয়োগের জন্য ২০ বছর সময় পাওয়া যায়। এই ক্ষেত্রে প্রতি মাসে মাত্র ১০,২০০ টাকা করে বিনিয়োগ করলেই ১ কোটি টাকার ফান্ড তৈরি করা সম্ভব। এই দীর্ঘ সময়ে মোট বিনিয়োগ দাঁড়ায় প্রায় ২৬ লক্ষ ৪৮ হাজার টাকা এবং অনুমানভিত্তিক রিটার্ন পাওয়া যায় প্রায় ৭৬ লক্ষ ৪২ হাজার টাকা।

৩০ বছর বয়সে শুরু করলে
বিনিয়োগের বয়স মাত্র ৫ বছর পিছিয়ে ৩০ বছর হলে হাতে সময় কমে দাঁড়ায় ১৫ বছর। ফলে এই লক্ষ্য ছোঁয়াতে প্রতি মাসে প্রায় ২০,৫০০ টাকা করে এসআইপি করতে হয়। এই ক্ষেত্রে মোট বিনিয়োগ করতে হয় প্রায় ৩৬ লক্ষ ৯০ হাজার টাকা এবং রিটার্ন আসে প্রায় ৬৫ লক্ষ ৫১ হাজার টাকা। অর্থাৎ, মাত্র ৫ বছর দেরিতে শুরু করলেই মাসিক বিনিয়োগের পরিমাণ দ্বিগুণেরও বেশি হয়ে যায়।

৩৫ বছর বয়সে শুরু করলে
৩৫ বছর বয়সে বিনিয়োগ শুরু করলে সময় মাত্র ১০ বছর হাতে থাকে। লক্ষ্য পূরণের জন্য তখন প্রতি মাসে প্রায় ৪৪ হাজার টাকা বিনিয়োগ করতে হতে পারে। এক্ষেত্রে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় প্রায় ৫২ লক্ষ ৮০ হাজার টাকা।

বিশেষজ্ঞদের মতে, যত কম বয়সে বিনিয়োগ শুরু করা যায়, চক্রবৃদ্ধি হারের (Compound Interest) সুফল তত বেশি পাওয়া যায়। বয়সের সঙ্গে সঙ্গে দেরিতে শুরু করলে লক্ষ্য পূরণের জন্য মাসিক বিনিয়োগের চাপও বহুগুণ বেড়ে যায়।

(বিশেষ দ্রষ্টব্য: মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারঝুঁকিধীন। এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে প্রকাশিত, বিনিয়োগের আগে অবশ্যই আর্থিক বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *