‘সারাদিন হাম্বা-রাম্বা করতেন, ডিম থেরাপি চলত!’ এবার স্যান্ডির নিশানায় এবার মমতা

১৫ জন প্রতিযোগী নিয়ে শুরু হওয়া রিয়েলিটি শো ‘বিগ বস বাংলা’-র প্রতিটি এপিসোড এখন দর্শকের হটকেক। টিভিপর্দা থেকে শুরু করে মুঠোফোনের স্ক্রিন—সব জায়গাতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এই শো। ঘরের অন্দরে ঝগড়া, অশান্তি আর ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে রাজবীরের প্রবেশে পারদ চড়ছে দিন দিন। তবে এবার ঘরের বাইরের এক মন্তব্যে নতুন করে শোরগোল শুরু হয়েছে।

শুরু থেকেই গুঞ্জন ছিল, শোয়ে দেখা যেতে পারে সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব স্যান্ডি সাহাকে। বিশেষ করে সায়ক চক্রবর্তীর সঙ্গে তাঁর দ্বন্দ্বের জেরে অনুরাগীরাও তাঁকে বিগ বসের ঘরে দেখতে চেয়েছিলেন। যদিও সেই সব জল্পনা উড়িয়ে স্যান্ডি আগেই পরিষ্কার করে দিয়েছিলেন যে তিনি এই শোয়ে যাচ্ছেন না, যাতে প্রতিযোগীরা শান্তিতে থাকতে পারেন।

তবে নিজে ঘরে না গেলেও, এমন একজন ব্যক্তির নাম স্যান্ডি প্রস্তাব করেছেন যা নিয়ে এখন নেটপাড়ায় বইছে সমালোচনার ঝড়। স্যান্ডির মতে, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই রিয়েলিটি শোয়ে কাস্ট করা উচিত। তাঁর দাবি, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বিগ বসের ঘরে আনা হলে তিনি প্রতিদিন শো দেখবেন এবং নানা কটাক্ষমূলক মন্তব্যও করেন তিনি। স্যান্ডির এই বক্তব্য প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। একদল নেটিজেন এটিকে মজার ছলে নিলেও, অন্য একটি বড় অংশের মতে, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে এ ধরনের মন্তব্য একেবারেই শালীনতার মাত্রা ছাড়িয়েছে। অনেকে আবার পাল্টা কমেন্টে লিখেছেন, রাজনীতিকদের টানার পরিবর্তে স্যান্ডি নিজেই যদি প্রতিযোগী হিসেবে নামতেন, তবে শো আরও বেশি জমজমাট হতে পারত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *