বিএলও-দের জন্য জলের মতো টাকা ছাড়ল কমিশন! এককালীন কত টাকা করে পাবেন রাজ্যের কর্মীরা?

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR)-এর কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বুথ লেভেল অফিসার বা বিএলও-দের (BLO) পারিশ্রমিক বাবদ প্রায় ৩৮ কোটি ৮৮ লক্ষ টাকা বরাদ্দ করল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দফতরের নির্দেশিকা অনুযায়ী, মোট ৩৮ কোটি ৮৭ লক্ষ ৮৫ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।

নির্দেশিকায় স্পষ্ট করে জানানো হয়েছে, প্রতিটি পোলিং স্টেশন বা বুথ থেকে মাত্র একজন বিএলও এই পারিশ্রমিক পাবেন এবং অতিরিক্ত কোনো বিএলও-র জন্য এই অর্থ প্রযোজ্য হবে না। সন্তোষজনকভাবে কাজ সম্পন্ন হওয়ার পরই বিএলও-দের হাতে এই টাকা তুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং পরবর্তীতে ইউসি পোর্টালের মাধ্যমে কমপ্লায়েন্স রিপোর্ট বা ইউটিলাইজেশন সার্টিফিকেট (Utilization Certificate) সিইও দফতরে জমা দিতে হবে। জেলা নির্বাচন আধিকারিকদের অবিলম্বে এই অর্থ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কোন জেলায় কত টাকা বরাদ্দ?

রাজ্যজুড়ে এসআইআর-এর বিশাল কর্মযজ্ঞ সফল করতে প্রতিটি জেলায় আলাদা করে অর্থ বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে সবথেকে বেশি বরাদ্দ করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনা জেলায়। একনজরে দেখে নেওয়া যাক কোন জেলায় কত টাকা বরাদ্দ করা হয়েছে:

দক্ষিণ ২৪ পরগনা: ৪ কোটি ৪২ লক্ষ ৯৫ হাজার টাকা

উত্তর ২৪ পরগনা: ৪ কোটি ৩২ লক্ষ ৯০ হাজার টাকা

মুর্শিদাবাদ: ২ কোটি ৯৪ লক্ষ ৭৫ হাজার টাকা

হুগলি: ২ কোটি ৬১ লক্ষ ৮৫ হাজার টাকা

নদিয়া: ২ কোটি ৩৪ লক্ষ ৩০ হাজার টাকা

পূর্ব বর্ধমান: ২ কোটি ২৫ লক্ষ ৩০ হাজার টাকা

পূর্ব মেদিনীপুর: ২ কোটি ২১ লক্ষ টাকা

হাওড়া: ২ কোটি ১৯ লক্ষ ৬৫ হাজার টাকা

কমিশনের এই পদক্ষেপে রাজ্যের লক্ষাধিক বিএলও আর্থিক সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে, যা তাদের এই জটিল ও গুরুত্বপূর্ণ কাজটি আরও দায়িত্বের সঙ্গে সম্পন্ন করতে উৎসাহিত করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *