বয়স্ক মানুষের পিঠে চেপে জঘন্য কান্ড! পটোয়ারির অমানবিক আচরণে ফুঁসছে দেশ, ভিডিও দেখলে রক্ত টগবগ করে ফুটবে

মধ্যপ্রদেশের সিধি জেলা থেকে প্রশাসনিক অসংবেদনশীলতা, স্বেচ্ছাচারিতা এবং অমানবিকতার এক চরম লজ্জাজনক দৃষ্টান্ত সামনে এসেছে। জেলার গ্রাম পঞ্চায়েত মাতা এলাকায় কর্মরত এক পটোয়ারির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে তিনি নিজের ক্ষমতার অপব্যবহার করে এক বয়স্ক গ্রামবাসীর পিঠে চড়ে ‘ঘোড়া’ বানিয়ে একটি জলমগ্ন নর্দমা পার হচ্ছেন। সরকারি কর্মচারীর এই অভূতপূর্ব ঔদ্ধত্য ও অমানবিক আচরণ দেখে রীতিমতো ক্ষোভে ফুঁসছেন স্থানীয় গ্রামবাসীরা।
পুরো ঘটনাটি ঠিক কী?
সামনে আসা ভাইরাল ভিডিওতে যে সরকারি কর্মকর্তাকে দেখা যাচ্ছে, তিনি হলেন এলাকার হালকা পটোয়ারি নীলেশ নামদেব। পটোয়ারি কোনো সরকারি বা দাপ্তরিক কাজে ওই নির্দিষ্ট গ্রামে এসেছিলেন। ফেরার পথে একটি জলমগ্ন নালা বা নর্দমা পার হওয়ার সময় ঘটে বিপত্তি। নিজের জুতো বা পোশাক ভিজে যাওয়ার ভয়ে তিনি নিজে জলে না নেমে সোজা গ্রামের এক অসহায় ও দরিদ্র প্রবীণ নাগরিক লালবা কেওয়াতের সাহায্য নেন। এরপর ওই পটোয়ারি সটান সেই বয়স্ক মানুষটির পিঠে চড়ে বসেন এবং তাঁকে দিয়ে ওই নোংরা নালা পার করান।
তীব্র ক্ষোভ ও শাস্তির দাবি:
একজন প্রবীণ নাগরিকের সঙ্গে এমন অশালীন ও অমানবিক আচরণ দেখে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি নেটপাড়াও হতবাক। গ্রামবাসীদের স্পষ্ট বক্তব্য, একজন সরকারি কর্মচারীর এহেন আচরণ কেবল ওই দরিদ্র ও বয়স্ক মানুষটির ব্যক্তিগত মর্যাদাহানিই নয়, বরং গোটা সমাজের কাছে এক চরম লজ্জার বিষয়। অসহায় মানুষের দব্বলতার সুযোগ নিয়ে ক্ষমতার এমন অপব্যবহার মেনে নেওয়া যায় না।
ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। এরপরেই অভিযুক্ত পটোয়ারি নীলেশ নামদেবের বিরুদ্ধে অবিলম্বে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক আইনি পদক্ষেপ নেওয়ার জোরালো দাবি তুলেছেন ক্ষুব্ধ গ্রামবাসীরা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।