মাথায় হাত মধ্যবিত্তের! পুজোর মুখে সোনার বাজারে ফের বড় ধাক্কা, আজ বাংলায় প্রতি গ্রাম সোনা কতয় বিকোচ্ছে?

বাঙালির জীবনে সঞ্চয় হোক কিংবা অলংকার—সোনা এক অপরিহার্য বিষয়। কেনার ইচ্ছা বা পরিকল্পনা না থাকলেও সোনার দাম বাড়লে মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ পড়া স্বাভাবিক। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা, মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা এবং বিভিন্ন দেশের অর্থনৈতিক নীতির প্রভাব সরাসরি পড়তে শুরু করেছে দেশের বুলিয়ান মার্কেটে। যার জেরে সপ্তাহের প্রথম কার্যদিবসেই ফের একবার চড়ল সোনার পারদ।আজকে বাংলার বাজারে সোনার দর বাজারের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২২ ক্যারেট এবং ২৪ ক্যারেট সোনার নতুন দাম ক্রেতাদের চিন্তায় ফেলে দিয়েছে: ২২ ক্যারেট সোনা (হলমার্ক): ১ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ১৪,৬৮০ টাকা এবং ১০ গ্রামের দাম ১৪৬,৮০০ টাকা। ২৪ ক্যারেট সোনা (পাকা সোনা): ১ গ্রাম পাকা সোনার দাম ১৫,৪১৫ টাকা এবং ১০ গ্রাম পাকা সোনার দাম ১৫৪,৪৫০ টাকা। ২৪ ক্যারেট সোনার বাট: ১ গ্রাম পাকা সোনার বাটের দাম ১৫,৩৭০ টাকা এবং ১০ গ্রাম সোনার বাটের দাম ১৫৩,৭০০ টাকা। একনজরে রুপোর দামসোনার পাশাপাশি চড়া রয়েছে রুপোর বাজারও। খুচরো রুপো ও রুপোর বাটের আজকের দর নিচে দেওয়া হলো: ১০০ গ্রাম খুচরো রুপো কিনতে খরচ পড়বে ২৩,৪২০ টাকা।১ কেজি খুচরো রুপোর বর্তমান দাম ২৩৪,২০০ টাকা।১০০ গ্রাম রুপোর বাটের দাম ২৩,৪১০ টাকা এবং ১ কেজি রুপোর বাটের দাম ২৩৪,১০০ টাকা।বিশ্লেষকদের মতে, দাম লাগাতার বাড়তে থাকায় সাধারণ মানুষের পক্ষে সোনা কেনা ক্রমেই কঠিন হয়ে দাঁড়াচ্ছে। তা সত্ত্বেও উৎসবের মরশুমের আগে সোনার বাজারে বিনিয়োগ বা কেনাকাটার আগ্রহে ভাটা পড়েছে এমনটা বলা চলে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *