এশিয়ার মঞ্চে ইস্টবেঙ্গল, কলকাতাতেই হবে সব ম্যাচ—গ্রুপে কারা লাল-হলুদের প্রতিপক্ষ?

এশিয়ার মহিলা ক্লাব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে ফের ভারতের প্রতিনিধিত্ব করতে চলেছে ইস্টবেঙ্গল এফসি। AFC Women’s Champions League ২০২৬-২৭-এর গ্রুপ পর্বের ড্রয়ে লাল-হলুদকে রাখা হয়েছে গ্রুপ ‘বি’তে। এই গ্রুপে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার হোয়াচন কেএসপিও এফসি, ভিয়েতনামের হো চি মিন সিটি এফসি এবং উত্তর কোরিয়ার ৪.২৫ এসসি।
বৃহস্পতিবার কুয়ালালামপুরের AFC হাউজে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার গ্রুপ পর্বের ড্র। ড্রয়ের পরই নিশ্চিত হয়েছে, গ্রুপ ‘বি’-র সমস্ত ম্যাচ আয়োজিত হবে কলকাতায়। আগামী ১ থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত শহরেই হবে এশিয়ার মহিলা ক্লাব ফুটবলের এই গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা।
টানা দ্বিতীয়বার AFC Women’s Champions League-এর গ্রুপ পর্বে জায়গা করে নিয়েছে ইস্টবেঙ্গল মহিলা দল। মালয়েশিয়ার কোটা কিনাবালুতে আয়োজিত প্রিলিমিনারি স্টেজের গ্রুপ ‘এ’-তে শীর্ষে থেকেই মূল পর্বের যোগ্যতা অর্জন করে তারা। সেই পর্বে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ ছিল মালয়েশিয়ার সাবাহ এফএ, গুয়ামের রোভার্স এফসি এবং বাংলাদেশের রাজশাহী স্টারস এফসি।
তবে মূল পর্বে লড়াই যে আরও কঠিন হতে চলেছে, তা বলাই যায়। গ্রুপ ‘বি’-র তিন প্রতিপক্ষই নিজেদের দেশের ঘরোয়া প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল। ফলে এশিয়ার শক্তিশালী মহিলা ক্লাবগুলির বিরুদ্ধে নিজেদের সামর্থ্য প্রমাণ করার বড় সুযোগ থাকছে ইস্টবেঙ্গলের সামনে।
তবে এবারের প্রতিযোগিতার সবচেয়ে বড় আকর্ষণ কলকাতা। প্রথমবার ভারতের মাটিতে AFC Women’s Champions League-এর ম্যাচ আয়োজিত হতে চলেছে। ১ থেকে ৭ নভেম্বর কলকাতায় গ্রুপ ‘বি’-র ম্যাচগুলি অনুষ্ঠিত হওয়ায় ইস্টবেঙ্গলের পাশাপাশি এটি ভারতীয় মহিলা ফুটবলের কাছেও এক ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে।
- Rick Sarkar
- ‘আমাদের কোনো সহানুভূতির প্রয়োজন নেই!’ কমেডিয়ান সময় রায়নার ‘নাল্লে বেটে’ জোকস নিয়ে বিস্ফোরক মন্তব্য আরচার্নার ছেলের। September 3, 2026
- বাম্পার অফার! আসছে আরও এক মেগা আইপিও, বিনিয়োগ করে কোটিপতি হওয়ার সুযোগ হাতছাড়া করবেন না! September 3, 2026
- কয়লা সম্রাট থেকে সোজা হোল্ডিং কোম্পানি! কোল ইন্ডিয়ার এই গোপন চালে মাথায় হাত বিনিয়োগকারীদের? September 3, 2026
- পশ্চিমের কড়াকড়ি নীতিতেই কি কেল্লাফতে পুতিনের? নামমাত্র খরচে পড়াশোনা দিতে কীভাবে প্রভাব বিস্তার করছে রাশিয়া? September 3, 2026
- ভোটের ডিউটিতে মজেছে পুলিশ! মাথাপিছু ১০,০০০ টাকা বোনাস ঘোষণা করতেই রাজ্যজুড়ে শোরগোল। September 3, 2026