যাদবপুরের নাম বদলাতে চান শর্বরী, উচ্চশিক্ষা দফতর থেকে মুখ্যমন্ত্রী—কোথায় পিটিশনের ভাবনা?

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবি তুললেন বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়। বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানের মঞ্চ থেকে তিনি দাবি করেন, বিশ্ববিদ্যালয়ের নাম বদলে ‘ঋষি অরবিন্দ বিশ্ববিদ্যালয়’ করা হোক। তাঁর বক্তব্য, ঋষি অরবিন্দের নীতি ও আদর্শকে সামনে রেখেই এই নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া উচিত।
বৃহস্পতিবার ক্যাম্পাসে এবিভিপির উদ্যোগে তেরঙ্গা যাত্রা, বন্দে মাতরম গান এবং জাতীয় পতাকা নিয়ে কর্মসূচি হয়। পাশাপাশি বিভিন্ন মনীষীর ছবিও প্রদর্শন করা হয়। পরে ত্রিগুনা সেন মঞ্চে হরিপদ ভারতী স্মৃতিরক্ষা সমিতির উদ্যোগে বেদমন্ত্র পাঠ ও বন্দে মাতরম পরিবেশন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাহুল সিনহা, সুখেন্দু শেখর রায় এবং শর্বরী মুখোপাধ্যায়।
রাষ্ট্রবাদ নিয়ে কী বললেন শর্বরী?
বক্তব্যে শর্বরী মুখোপাধ্যায় রাষ্ট্রবাদ, মাওবাদ ও লেনিনবাদের প্রসঙ্গ তোলেন। তাঁর দাবি, রাষ্ট্রবাদের পক্ষে কথা বলার পাশাপাশি দেশবিরোধী শক্তির বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরও বলেন, সমালোচনা বা ব্যক্তিগত আক্রমণ তাঁকে তাঁর অবস্থান থেকে সরাতে পারবে না।
শর্বরীর বক্তব্য অনুযায়ী, সাধারণ মানুষকে আরও বেশি সংগঠিত হতে হবে এবং দেশবিরোধী ও রাষ্ট্রবিরোধী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে।
‘ঋষি অরবিন্দ বিশ্ববিদ্যালয়’ করার দাবি
নাম পরিবর্তনের প্রসঙ্গে শর্বরী বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ঐতিহাসিক ও আদর্শগত উত্তরাধিকারের কথা মাথায় রেখে নতুন নামকরণের উদ্যোগ নেওয়া যেতে পারে। প্রয়োজনে উচ্চশিক্ষা দফতরে গণপিটিশন জমা দেওয়ার কথাও বলেন তিনি।
এর পাশাপাশি মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছেও গণপিটিশন দেওয়ার প্রস্তাব দেন বিজেপি বিধায়ক। তাঁর দাবি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম ‘ঋষি অরবিন্দ বিশ্ববিদ্যালয়’ হলে তা প্রতিষ্ঠানের গর্ব ও অহংকারের বিষয় হবে।
শর্বরীর এই প্রস্তাব ঘিরে এখন রাজনৈতিক ও সামাজিক মহলে নতুন করে আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
- Rick Sarkar
- ‘আমাদের কোনো সহানুভূতির প্রয়োজন নেই!’ কমেডিয়ান সময় রায়নার ‘নাল্লে বেটে’ জোকস নিয়ে বিস্ফোরক মন্তব্য আরচার্নার ছেলের। September 3, 2026
- বাম্পার অফার! আসছে আরও এক মেগা আইপিও, বিনিয়োগ করে কোটিপতি হওয়ার সুযোগ হাতছাড়া করবেন না! September 3, 2026
- কয়লা সম্রাট থেকে সোজা হোল্ডিং কোম্পানি! কোল ইন্ডিয়ার এই গোপন চালে মাথায় হাত বিনিয়োগকারীদের? September 3, 2026
- পশ্চিমের কড়াকড়ি নীতিতেই কি কেল্লাফতে পুতিনের? নামমাত্র খরচে পড়াশোনা দিতে কীভাবে প্রভাব বিস্তার করছে রাশিয়া? September 3, 2026
- ভোটের ডিউটিতে মজেছে পুলিশ! মাথাপিছু ১০,০০০ টাকা বোনাস ঘোষণা করতেই রাজ্যজুড়ে শোরগোল। September 3, 2026