৫ বছরে দ্বিগুণ হবে দ্বিপক্ষীয় বাণিজ্য! বেলজিয়ামের সঙ্গে ভারতের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তিতে কাঁপছে বিশ্ববাজার

আগামী পাঁচ বছরের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য দ্বিগুণ করার যৌথ লক্ষ্যের কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার ভারতের মাটিতে বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভারের সঙ্গে এক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ প্রেস বিবৃতিতে প্রধানমন্ত্রী জানান যে, সাম্প্রতিক চুক্তি ও সমঝোতাগুলি দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্কে নতুন দিগন্ত উন্মোচন করেছে। প্রথম বিশ্বযুদ্ধে বেলজিয়ামের মাটিতে ভারতীয় সেনাদের বীরত্ব ও আত্মত্যাগের ঐতিহাসিক স্মৃতির কথা স্মরণ করে তিনি বলেন যে, অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং সুদৃঢ় জনসংযোগই ভারত ও বেলজিয়ামকে স্বাভাবিক অংশীদারে পরিণত করেছে।গত এক দশকে দুই দেশের অংশীদারিত্ব প্রথাগত বাণিজ্যের গণ্ডি পেরিয়ে প্রতিরক্ষা, পরিচ্ছন্ন শক্তি এবং অত্যাধুনিক প্রযুক্তির মতো কৌশলগত ক্ষেত্রগুলিতে প্রসারিত হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। দুই দেশের যৌথ প্রতিরক্ষা সহযোগিতার প্রসঙ্গ টেনে তিনি উল্লেখ করেন যে, ভারত ও বেলজিয়াম বর্তমানে ‘জোরাওয়ার’ ট্যাংকের মতো আধুনিক সামরিক সরঞ্জাম উৎপাদনে একসঙ্গে কাজ করছে। এছাড়া অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় বিশ্বের অন্যতম বৃহৎ গ্রিন অ্যামোনিয়া প্রকল্প গড়ে তোলার কাজেও দ্বিপক্ষীয় সহযোগিতা ত্বরান্বিত হয়েছে। বৈঠকে দুই দেশের মধ্যে সামরিক প্রশিক্ষণ বিনিময় এবং গোয়েন্দা তথ্য আদান-প্রদান আরও জোরদার করার বিষয়েও একমত হয়েছেন দুই রাষ্ট্রনেতা। আন্তর্জাতিক স্তরে খাদ্য, জ্বালানি এবং সাপ্লাই চেইনে চলা ব্যাপক অনিশ্চয়তা ও বৈশ্বিক অস্থিরতার মাঝেও ভারতীয় অর্থনীতি নিজের গতি ধরে রেখেছে বলে জানান প্রধানমন্ত্রী। প্রতিকূল বিশ্ব পরিস্থিতির মধ্যেও ভারতের বিগত ত্রৈমাসিকে ৭.৮ শতাংশ শক্তিশালী অর্থনৈতিক বৃদ্ধির হার অর্জনের বিষয়টি বিশেষভাবে তুলে ধরেন তিনি। বাণিজ্য ও বিনিয়োগকে আরও গতিশীল করতে ভারতে বেলজিয়ামের কোম্পানিগুলোর জন্য ‘ইনভেস্টমেন্ট ফাস্ট-ট্র্যাক মেকানিজম’ চালু করা হয়েছে, যা দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *