উৎসবের আগেই বড় উপহার! কোন কর্মীদের বেতন ও ডিএ একঝটকায় বাড়াল সরকার? জেনে নিন

রাজ্য সরকারের বড় ঘোষণায় স্বস্তির নিঃশ্বাস ফেললেন অসংখ্য কর্মী। রাজ্যের বিধানসভায় পেশ করা এক গুরুত্বপূর্ণ প্রস্তাবে তাঁতশিল্পের সঙ্গে যুক্ত কর্মী ও সমবায় সমিতির সদস্যদের মজুরি এবং মহার্ঘ ভাতা (DA) ১০ শতাংশ করে বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে। সরকারের এই যুগান্তকারী পদক্ষেপে বহু সরকারি কর্মী ও তাঁতশিল্পী সরাসরি উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিন ধরেই মজুরি পুনর্বিবেচনা এবং বেতন বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন এই শিল্পের সঙ্গে যুক্ত কর্মীরা। বিশেষ করে স্কুলের পোশাক তৈরির মতো কিছু ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে মজুরি কাঠামোয় কাঙ্ক্ষিত কোনো পরিবর্তন আসেনি। শ্রমিকদের দীর্ঘদিনের সেই দাবির কথা মাথায় রেখেই এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, শাড়ি বোনার পারিশ্রমিক ১৭৮.৩৬ টাকা থেকে বাড়িয়ে ২০৩.৮৬ টাকা করা হয়েছে। পাশাপাশি ৩.৭৫ মিটার ধুতি বোনার পারিশ্রমিক ১৫১.৭১ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১৬৬.২৬ টাকা। তামিলনাড়ুর হ্যান্ডলুমস, টেক্সটাইলস অ্যান্ড খাদি দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁতশিল্পীদের আর্থিক সুরক্ষা সুনিশ্চিত করার পাশাপাশি রাজ্যের সামগ্রিক বস্ত্রশিল্পকে আরও শক্তিশালী করে তোলা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। মজুরি ও ডিএ বৃদ্ধির ফলে এই পেশার সঙ্গে যুক্ত মানুষের আয় যেমন বাড়বে, তেমনই তাঁদের জীবনযাত্রার মানও উন্নত হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি, নিটওয়্যার শিল্পের জন্য একটি পৃথক বোর্ড গঠনের সিদ্ধান্তও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। নতুন এই বোর্ডের মাধ্যমে নিটওয়্যার শিল্পের জন্য সুনির্দিষ্ট নীতি প্রণয়ন, বিভিন্ন সমস্যা চিহ্নিত করা এবং সংশ্লিষ্ট কর্মী ও ব্যবসায়ীদের সময়মতো সহায়তা প্রদান করা আরও সহজ হবে। দেশের অন্যতম প্রধান বস্ত্র ও পোশাক উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত এই রাজ্যে সরকারের এই জোড়া পদক্ষেপ বস্ত্রশিল্পে এক নতুন গতি আনবে বলেই ধারণা করা হচ্ছে।

Saheli Saha
  • Saheli Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *