আপনার অজান্তেই সব গোপন তথ্য পাচার করছে আপনার গাড়ি! কীভাবে লুকিয়ে রয়েছে বড় বিপদ জানলে চমকে যাবেন

আধুনিক যুগের স্মার্ট কার বা সংযুক্ত গাড়িগুলি (Connected Vehicles) কেবল আপনাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় না, এর পাশাপাশি আপনার অজান্তেই আপনার ব্যক্তিগত গোপনীয়তার বড়সড় তথ্য চুরি করতে পারে। ‘গ্যাজেট রিভিউ’-এর সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। আধুনিক গাড়িগুলি কীভাবে আমাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ এবং তা বাইরে পাঠিয়ে দিচ্ছে, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
গাড়ি কীভাবে আপনার উপর নজর রাখে?
-
ব্ল্যাক বক্স ও টেলিম্যাটিক্স: বর্তমানের বেশিরভাগ আধুনিক গাড়িতেই ‘ইভেন্ট ডাটা রেকর্ডার’ বা ব্ল্যাক বক্স থাকে, যা গাড়ি চালানোর সময় গতি, ব্রেকিং এবং সিটবেল্টের মতো প্রযুক্তিগত তথ্য রেকর্ড করে। এর বাইরেও টেলিম্যাটিক্স ইউনিট এবং জিপিএস প্রযুক্তির মাধ্যমে আপনার লাইভ লোকেশন, গাড়ির গতি এবং ড্রাইভিং সংক্রান্ত সমস্ত ডেটা সরাসরি প্রস্তুতকারক সংস্থার সার্ভারে চলে যায়।
-
বিপদ বাড়াচ্ছে স্মার্টফোন কানেক্টিভিটি: গাড়ি চালানোর সময় অনেকেই তাঁদের ফোন ব্লুটুথ বা ইনফোটেনমেন্ট সিস্টেমের মাধ্যমে গাড়ির সঙ্গে কানেক্ট করেন। এর ফলে আপনার ফোনের কন্ট্যাক্ট লিস্ট, কল রেকর্ড এবং মেসেজের প্রিভিউ গাড়ির সিস্টেমে সেভ হয়ে যায়। ফলে গাড়ি বিক্রি করার সময়, রেন্টাল কার ফেরত দেওয়ার সময় বা সার্ভিসিংয়ে দেওয়ার আগে এই ডেটা ডিলিট না করলে বড়সড় গোপনীয়তা ফাঁস হতে পারে।
-
বীমার নামে নজরদারি: আজকাল বহু ড্রাইভার কম খরচে বীমার ছাড় পাওয়ার জন্য ‘ইউসেজ-ভিত্তিক ইনস্যুরেন্স’ প্রোগ্রাম ব্যবহার করেন। এর মাধ্যমে আপনার ব্রেকিংয়ের ধরণ, এক্সেলারেশন এবং ড্রাইভিংয়ের সময় ট্র্যাক করা হয়, যা আপনার গোপনীয়তার পরিপন্থী।
সুরক্ষিত থাকার উপায় কী? বিশেষজ্ঞদের পরামর্শ, গাড়ির গোপনীয়তা এবং কানেক্টিভিটি সেটিংস নিয়মিত চেক করুন। অপ্রয়োজনীয় সার্ভিসগুলি বন্ধ রাখুন এবং গাড়ি হাতবদল করার আগে অবশ্যই ফ্যাক্টরি রিসেট বা সমস্ত সংরক্ষিত তথ্য ম্যানুয়ালি ডিলিট করুন। সুবিধার খা্তরে নিজের ব্যক্তিগত ডেটা বিপদে ফেলছেন না তো? সময় থাকতেই সতর্ক হন!