৭.৮ শতাংশ জিডিপি বৃদ্ধি কি নেহাতই চোখের পলক? মোদীর মন্ত্রীর বিস্ফোরক মন্তব্যে শোরগোল দেশজুড়ে!

বিশ্বজুড়ে যুদ্ধকালীন পরিস্থিতিতেও ভারতের জিডিপি (GDP) বৃদ্ধির হার ৭.৮ শতাংশ ছুঁয়েছে বলে দাবি করেছে কেন্দ্র। কিন্তু এই পরিসংখ্যান সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা এবং অর্থনীতিবিদদের অন্দরে বিতর্ক। বিরোধীদের পাশাপাশি মোদি সরকারেরই প্রাক্তন অর্থসচিব সুভাষচন্দ্র গর্গ এবং রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন এই পরিসংখ্যানের সত্যতা ও কর্মসংস্থানের হালের ওপর প্রশ্ন তুলেছেন। আর তাতেই মেজাজ হারিয়ে সমালোচকদের একহাত নিলেন কেন্দ্রীয় শিল্পমন্ত্রী পীযূষ গয়াল।

সমালোচকদের ‘বেকার’ বলে তোপ পীযূষ গয়ালের: সমালোচকদের তীব্র ভাষায় আক্রমণ করে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল বলেন, “টিভিতে দেখলাম বিরোধী শিবিরের কিছু নেতানেত্রী, প্রাক্তন এক অর্থসচিব বা রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর—যাঁরা নিজেদের কার্যকালের মেয়াদও শেষ করতে পারেননি, তাঁরা মানুষকে বিপথে চালিত করার চেষ্টা করছেন। ওঁদের কোনো কাজ নেই, তাই সারাদিন টিভি চ্যানেলের প্যানেলে বসে যুক্তি খাড়া করার চেষ্টা করছেন। আসলে ওঁরাই বেকার!” পরিসংখ্যান বিকৃত করে দেশের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

ঠিক কী নিয়ে বিতর্ক? চলতি বছরের এপ্রিল-জুন ত্রৈমাসিকের জিডিপি বৃদ্ধির হার নিয়ে প্রশ্ন তুলে প্রাক্তন অর্থসচিব সুভাষচন্দ্র গর্গ দাবি করেছিলেন যে, গত বছরের পরিসংখ্যানের সঙ্গে সামঞ্জস্য রাখলে বর্তমান বৃদ্ধির হার অনেক কম দেখাত। অন্যদিকে, রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন প্রশ্ন তোলেন, জিডিপি যদি এতই বাড়ে, তবে দেশে কর্মসংস্থান ও বড় বিনিয়োগ দেখা যাচ্ছে না কেন? ইনফোসিসের প্রাক্তন সিএফও মোহনদাস পাইও ইমপ্লয়মেন্ট ডেটা নিয়ে স্বচ্ছতা বজায় রাখার দাবি তুলেছেন। সবমিলিয়ে, জিডিপির এই পরিসংখ্যান ঘিরে দেশের অর্থনীতি ও রাজনীতিতে উত্তাপ এখন তুঙ্গে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *