মহিলাদের জন্য বড় সুখবর! পুজোর আগে কবে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাতার টাকা? জেনে নিন বড় আপডেট

রাজ্যের হাজার হাজার মহিলার মুখে হাসি ফুটিয়ে ফের একবার অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। নির্ধারিত নিয়ম মেনেই প্রতি মাসের ১০ থেকে ১৫ তারিখের মধ্যে যোগ্য মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকে যাবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

সম্প্রতি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট এয়ারপোর্ট পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা প্রকল্পের সুবিধার কথা তুলে ধরে জানান যে, এই ছোট্ট জেলাতেই ইতিমধ্যেই ৩ লক্ষেরও বেশি মহিলা অন্নপূর্ণা যোজনার আওতায় অনুমোদিত হয়েছেন এবং তাঁরা প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছেন। রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রকৃত প্রাপকদের কাছে দ্রুত এই প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই টাকা ট্রান্সফার করতে প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত বলে জানানো হয়েছে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *