রেলে সাড়ে ৪ হাজারেরও বেশি শূন্যপদে বাম্পার নিয়োগ! মাধ্যমিক ও আইটিআই পাস প্রার্থীরা কীভাবে আবেদন করবেন?

সরকারি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ভারতীয় রেলে কাজের স্বপ্ন দেখছেন যারা, তাঁদের জন্য সামনে এল এক দারুণ সুযোগ। সাউদার্ন রেলওয়ের (Southern Railway) পক্ষ থেকে মোট ৪,৪৭১টি শিক্ষানবীশ (Apprentice) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কেবল মাধ্যমিক পাস এবং আইটিআই (ITI) উত্তীর্ণ প্রার্থীরাই এই পদগুলিতে আবেদন করতে পারবেন।
শূন্যপদ ও শিক্ষাগত যোগ্যতা: রেল সূত্রে জানা গেছে, এই নিয়োগ প্রক্রিয়ায় মোট ৪,৪৭১টি শূন্যপদে প্রার্থী বাছাই করা হবে। এর মধ্যে ১৭৭টি পদ নির্দিষ্ট ক্যাটেগরির জন্য সংরক্ষিত এবং বাকি ৪,৩০৮টি পদ এক্স-আইটিআই (Ex-ITI) ক্যাটেগরির।
-
প্রার্থীরা মাধ্যমিক পাশ করে থাকলেই ফিটার, পেন্টার বা ওয়েল্ডার পদের জন্য আবেদন করতে পারবেন।
-
অন্যদিকে, মেডিক্যাল ল্যাব টেকনিশিয়ান (MLT) পদের ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি সহ দ্বাদশ শ্রেণি পাস হতে হবে।
-
এছাড়া ফিটার, মেশিনিস্ট, ইলেকট্রিশিয়ান, ডিজেল ইঞ্জিন মেকানিকসহ বিভিন্ন ট্রেডে আইটিআই সার্টিফিকেট থাকা প্রার্থীরাও আবেদন করার যোগ্য।
বয়সসীমা এবং আবেদন প্রক্রিয়া: আবেদনকারী প্রার্থীর বয়স ন্যূনতম ১৫ বছর থেকে সর্বোচ্চ ২২ বছরের মধ্যে হতে হবে। তবে এক্স-আইটিআই এবং এমএলটি ক্যাটেগরির প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ২৪ বছর রাখা হয়েছে। সংরক্ষিত প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। গত ২৮ অগাস্ট থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আগামী ২৭ সেপ্টেম্বর, ২০২৬ (বিকেল ৫টা) পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন।
স্টাইপেন্ড বা বেতন কত মিলবে? এই পদে নির্বাচিত ফ্রেসার প্রার্থীরা প্রতি মাসে ৮,২০০ টাকা এবং দ্বাদশ শ্রেণি পাস ফ্রেসার ও এক্স-আইটিআই প্রার্থীরা ৯,৬০০ টাকা করে মাসিক স্টাইপেন্ড পাবেন। ইচ্ছুক প্রার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে রেলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন সেরে ফেলতে বলা হচ্ছে।