আইন কি ধর্মের চেয়ে বড়? অপ্রাপ্তবয়স্ক স্ত্রীকে নিয়ে কেরল হাইকোর্টের যুগান্তকারী রায়ে তোলপাড়!

বয়স আঠারোর কম হলে এবং সেই স্ত্রী অপ্রাপ্তবয়স্ক হলে তাঁর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করলে পকসো (POCSO) আইনের আওতা থেকেই বিচার হবে। মুসলিম পার্সোনাল ল’ দেখিয়ে এই অপরাধ থেকে কোনোভাবেই আইনি ছাড় পাওয়া যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিল কেরল হাইকোর্ট। বিচারপতি জোবিন সেবাস্টিয়ানের বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে, ১৮ বছরের কম বয়সী কোনো মেয়ের সঙ্গে যৌন সম্পর্কের ক্ষেত্রে বিবাহকে কখনোই আইনি হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায় না।

মামলার প্রেক্ষাপট ও আদালতের পর্যবেক্ষণ:

২৭ বছর বয়সি এক যুবক তাঁর বিরুদ্ধে ওঠা ধর্ষণ ও পকসো মামলা খারিজ করার আর্জি নিয়ে কেরল হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। অভিযুক্তের দাবি ছিল, ১৭ বছরের ওই কিশোরী তাঁর স্ত্রী এবং মুসলিম পার্সোনাল ল মেনেই তাঁদের বিয়ে হয়েছে। প্রসঙ্গত, মুসলিম পার্সোনাল ল অনুযায়ী কোনো মেয়ে ১৫ বছর বয়স হলেই তাকে প্রাপ্তবয়স্ক ধরে নিয়ে বিবাহ করা যেতে পারে।

তবে আবেদনকারীর সেই যুক্তি সম্পূর্ণ খারিজ করে দিয়ে আদালত আইপিসি-র ৩৭৬ ধারা এবং পকসো আইনের কঠোর বিধানের কথা স্মরণ করিয়ে দেয়। জানা গিয়েছে, ২০২১ সালে ১৭ বছরের ওই কিশোরীকে নতুন পোশাকের লোভ দেখিয়ে অপহরণ করে অভিযুক্তের বাড়ি নিয়ে যাওয়া হয়েছিল এবং টানা চার দিন তার ওপর নির্যাতন চালানো হয়। আদালতের এই ঐতিহাসিক রায়ের পর আইনি মহলে ব্যাপক শোরগোল শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *