অষ্টম বেতন কমিশনের বিরাট চমক! ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে সামনে এল দুর্দান্ত খবর

দীর্ঘদিন ধরেই খবরের শিরোনামে রয়েছে অষ্টম বেতন কমিশন। এই নতুন কমিশন ঘোষণা হওয়ার পর থেকেই সরকারি কর্মী ও পেনশনপ্রাপকদের মধ্যে নানান আলোচনা ও প্রত্যাশা তৈরি হয়েছে। নতুন কমিশন জারি হলে কর্মীদের বেতন, পেনশন ও ভাতার সংশোধন সংক্রান্ত একাধিক দাবি ইতিমধ্যেই কেন্দ্রের কাছে পেশ করেছে বিভিন্ন কর্মচারী সংগঠন। আর এর মধ্যেই ফিটমেন্ট ফ্যাক্টর এবং ন্যূনতম পেনশন বৃদ্ধি নিয়ে প্রকাশ্যে এল একগুচ্ছ চাঞ্চল্যকর তথ্য।
কর্মচারীদের বেতন কিংবা অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন ও ভাতা ঠিক কত হবে, তা মূলত নির্ভর করে ফিটমেন্ট ফ্যাক্টরের ওপর। বর্তমান গুঞ্জন ও বিভিন্ন সংগঠনের দাবি অনুযায়ী, আসন্ন অষ্টম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর বাড়িয়ে ৩.৮৩ করার দাবি তোলা হয়েছে। দেশের প্রায় ৫০.১৪ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী ও ৬৯ লক্ষ পেনশনভোগীর জন্য ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এই নতুন বেতন কমিশন কার্যকর হওয়ার কথা রয়েছে।
সম্প্রতি প্রকাশিত বিভিন্ন রিপোর্টের দাবি, অষ্টম বেতন কমিশন কার্যকর হলে অবসরপ্রাপ্তদের ন্যূনতম পেনশন ৯ হাজার টাকা থেকে সরাসরি বাড়িয়ে ৪৫ হাজার টাকা করার জোরালো দাবি উঠেছে। এর পাশাপাশি, বকেয়া মহার্ঘ ভাতা (DA) এবং মহার্ঘ ত্রাণের পাশাপাশি ক্যাশলেস চিকিৎসা এবং চিকিৎসা ভাতার মতো একাধিক জনহিতকর দাবিও জানানো হয়েছে সংগঠনের তরফে।
তবে মনে রাখা প্রয়োজন, এই সমস্ত দাবি ও পরিসংখ্যান বর্তমানে কর্মচারী সংগঠনগুলির আর্জি মাত্র। এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনও নিশ্চিত বা আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ফলে পুরো বিষয়টি নিয়ে জল্পনা ও ধোঁয়াশা উভয়ই বজায় রয়েছে।