টাকা আসার কথা থাকলেও আটকে গেল ইনকাম ট্যাক্সের রিফান্ড? এক ভুল করলেই সর্বস্বান্ত হতে পারেন আপনি!

ইনকাম ট্যাক্স রিফান্ডের (Income Tax Refund) জন্য অপেক্ষা করে আছেন? রিটার্ন ফাইল করার পর প্রসেসিং সম্পন্ন হলেও অনেকের অ্যাকাউন্টেই এখনও টাকা এসে পৌঁছায়নি। আর এই বিলম্বের কারণ খতিয়ে দেখতে গিয়েই সামনে এসেছে আয়কর বিভাগের কড়া নির্দেশিকা, যা নিয়ে ইতিমধ্যেই করদাতাদের মধ্যে শোরগোল পড়ে গেছে।
টাকা আটকার আসল কারণ: আয়কর দপ্তরের সাম্প্রতিক সতর্কবার্তা অনুযায়ী, যাঁদের প্যান কার্ডের সঙ্গে [Aadhaar Redacted] লিঙ্ক করা নেই, তাঁদের প্যান কার্ড নিষ্ক্রিয় বা ইনঅপারেটিভ (Inoperative) হয়ে পড়েছে। এর ফলে ইনকাম ট্যাক্স রিটার্ন প্রসেস হয়ে রিফান্ডের পরিমাণ নির্ধারিত হলেও, তা আটকে দেওয়া হচ্ছে। আইন অনুযায়ী, প্যান সচল না হওয়া পর্যন্ত এই রিফান্ড এবং তার ওপর প্রযোজ্য সুদ হাতবদল হবে না। তবে অসম, জম্মু-কাশ্মীর, মেঘালয়ের নির্দিষ্ট কিছু বাসিন্দা, প্রবাসী ভারতীয় কিংবা ৮০ বছর বা তার বেশি বয়সি প্রবীণদের ক্ষেত্রে এই নিয়মে ছাড় রয়েছে।
কী করণীয়? আপনার রিফান্ডের টাকা যদি আটকে থাকে, তবে দ্রুত কয়েকটি বিষয়ে নজর দেওয়া জরুরি:
-
সবার আগে দেখে নিন আপনার প্যানের সঙ্গে [Aadhaar Redacted] লিঙ্ক করা আছে কি না।
-
ই-ফাইলিং পোর্টালে গিয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ভ্যালিডেট বা প্রি-ভ্যালিডেটেড (Pre-validated) এবং সক্রিয় আছে কি না তা যাচাই করুন। রিটার্নে দেওয়া অ্যাকাউন্ট নম্বর বা আইএফএসসি কোডে (IFSC) ভুল থাকলেও টাকা আটকে যেতে পারে।
-
পোর্টালে গিয়ে রিফান্ডের বর্তমান স্ট্যাটাস চেক করে নিন।
কোনো কারণে যদি আপনার প্যান ইনঅপারেটিভ হয়ে থাকে, তবে অবিলম্বে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে তা সচল করুন, অন্যথায় বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন করদাতারা।