ছোট নায়িকার গালে প্রকাশ্যে চুম্বন! তুমুল সমালোচনার মুখে অবশেষে মুখ খুললেন রাম কপূর

হাঁটু বয়সি এক অভিনেত্রীকে জনসমক্ষে চুম্বন করা নিয়ে তৈরি হওয়া তীব্র বিতর্কে অবশেষে মুখ খুললেন জনপ্রিয় অভিনেতা রাম কপূর। সম্প্রতি একটি শো-তে অভিনেত্রী শ্রেয়া কালরার গালে আচমকা চুমু খাওয়ার ভিডিও ভাইরাল হতেই নেটদুনিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েন এই তারকা। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে সমস্ত জল্পনা ও কটাক্ষের জবাব দিয়েছেন অভিনেতা।

বিতর্ক নিয়ে কথা বলতে গিয়ে রাম কপূর সাফ জানান, শ্রেয়া এবং তাঁর মধ্যে এই বিষয়টি নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে। শ্রেয়া তাঁকে স্পষ্ট জানিয়েছেন যে, ওই আচরণের নেপথ্যে তাঁর বা রামের মনে কোনও ভুল বা কুপ্রস্তাব ছিল না। অভিনেতার দাবি, কেরিয়ারের শুরু থেকেই তিনি একটু বেশিই স্নেহপরায়ণ এবং তাঁর ভালোবাসার বহিঃপ্রকাশ অনেক সময় কিছুটা শারীরিক বা খোলামেলা হয়ে যায়। এর মানে এই নয় যে তাঁর কোনও অসৎ উদ্দেশ্য ছিল।

রাম আরও জোরালোভাবে বলেন, দীর্ঘ কেরিয়ারে তিনি বহু অভিনেত্রীর সঙ্গে কাজ করেছেন, কিন্তু কেউ কখনও তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ তোলার সুযোগ পাননি। কে কী বলল বা ট্রোল করল, তাতে তাঁর বিন্দুমাত্র যায় আসে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই জনপ্রিয় অভিনেতা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *