ক্যামাক স্ট্রিট কাণ্ডের উত্তাপ ছড়াল আরও দূর! নোটিস পেয়েও ডেরেকে বাড়িতে না থাকায় চাঞ্চল্য

ক্যামাক স্ট্রিটের বিতর্কিত ঘটনায় তৃণমূল কংগ্রেসের অন্দরে রাজনৈতিক চাপানউতোর ক্রমশ বেড়েই চলেছে। দলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার রাজ্যসভার সংসদ সদস্য ডেরেক ও’ব্রায়েনকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠাল কলকাতা পুলিশ।

রবিবার প্রিন্স আনোয়ার শাহ রোডের ডেরেক ও’ব্রায়েনের বাড়িতে পৌঁছন তদন্তকারী পুলিশ আধিকারিকরা। এর আগে শনিবারও তাঁর বাড়িতে পুলিশ গিয়েছিল, তবে সেসময় বাড়িতে কেউ না থাকায় নোটিস নেওয়া সম্ভব হয়নি। এদিন ডেরেক সাহেবের বাড়ির পরিচারিকা ফোন মারফত নির্দেশ পেয়ে পুলিশের দেওয়া নোটিস গ্রহণ করেন। ক্যামাক স্ট্রিটের ঘটনার তদন্তের স্বার্থেই তাঁকে শেক্সপিয়ার সরণী থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে তৃণমূলের হোর্ডিং খোলাকে কেন্দ্র করে পুলিশ ও পুরকর্মীদের সঙ্গে তৃণমূল কর্মীদের ব্যাপক ধস্তাধস্তি ও বচসা বাধে। কাজে বাধা দান এবং মহিলা পুলিশকর্মীদের শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে ইতিমধ্যেই একাধিক মামলা রুজু হয়েছে। এই সূত্রেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ১ সেপ্টেম্বর তলব করার পাশাপাশি এবার ডেরেক ও’ব্রায়েনকেও নোটিস দেওয়ায় রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *