পেশীর শক্তি বাড়াতে সকালে খান এই ৫ খাবার! সারাদিন চনমনে এনার্জি পেতে ব্রেকফাস্টে আনুন এই বদল

সুস্থ ও সবল শরীর গঠনের জন্য প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। বিশেষ করে পেশীর শক্তি বজায় রাখতে এবং শারীরিক ক্ষয় রোধ করতে প্রতিদিনের ডায়েটে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন রাখা ভীষণ জরুরি। এটি কেবল পেশীকে শক্তিশালীই করে না, বরং সারাদিন শরীরে শক্তির জোগান দিতেও সাহায্য করে। সকালের শুরুটা যদি হয় পুষ্টিকর ও প্রোটিনসমৃদ্ধ খাবারে, তবে পুরো দিনটাই কাটে চনমনে এনার্জিতে। ঝটপট তৈরি করা যায় এমন ৫টি দারুণ প্রোটিনযুক্ত ব্রেকফাস্ট আইডিয়া:
-
নটস ও ফ্রুটসের সঙ্গে গ্রিক ইয়োগার্ট: এটি অত্যন্ত দ্রুত তৈরি হয়ে যাওয়া একটি স্বাস্থ্যকর খাবার। প্রায় ৩/৪ কাপ গ্রিক ইয়োগার্টের সঙ্গে বাদাম, পেস্তা, সামান্য মধু এবং পছন্দমতো কিছু বেবি বা ফ্রুটস মিশিয়ে চমৎকার ও পুষ্টিকর ডিশ তৈরি করে নেওয়া যায়।
-
এভোকাডো এগ টোস্ট: প্রোটিন ও গুড ফ্যাটের দারুণ এক কম্বো হলো এই টোস্ট। সাধারণ সাদা ব্রেডের বদলে হোল-গ্রেন (Whole-grain) ব্রেড ব্যবহার করুন এবং তার ওপর ডিম ও এভোকাডো দিয়ে তৈরি করুন এই সুস্বাদু ব্রেকফাস্ট, যা পুষ্টিতে ভরপুর।
-
চিয়া সিডস পুডিং: রাতেরবেলাতেই এটি তৈরি করে ফ্রিজে রেখে দেওয়া যায়। ২ বড় চামচ চিয়া সিডস, এক কাপ দুধ এবং পছন্দমতো প্রোটিন পাউডার বা এক চামচ পিনট বাটার মিশিয়ে ফ্রিজে রাখুন। সকালে ওপরে কিছু বাদাম কুচি ছড়িয়ে দিলেই তৈরি দারুণ এক পুষ্টিকর নাস্তা।
-
প্রোটিন স্মুদি: এক কাপ গ্রিক ইয়োগার্টের সঙ্গে আধ কাপ পছন্দের ফল বা সবজি, সামান্য জল বা দুধ মিশিয়ে ব্লেন্ড করে নিন। ওপরে কিছু বাদাম ও সিডস ছড়িয়ে নিলেই ঝটপট তৈরি হয়ে যাবে এনার্জিতে ভরপুর হেলদি স্মুদি।
-
কটেজ চিজ বা পনির প্যানকেক: পনির, ডিম, ইয়োগার্ট, ন্যাচারাল সুইটনার এবং সামান্য ভেনিলা এক্সট্র্যাক্ট একসঙ্গে স্মুথ করে ব্লেন্ড করে নিন। এরপর এই মিশ্রণে ওটস গুঁড়ো মিশিয়ে সুস্বাদু প্যানকেক বানিয়ে নিতে পারেন, যা সকালের নাস্তার জন্য অত্যন্ত উপাদেয়।