তরুণীর অন্তর্বাস ও স্যানিটারি প্যাড চুরি! ঘরের ভেতর লজিকহীন কান্ড দেখে পুলিশও অবাক, গ্রেফতার যুবক

পিজি (Paying Guest) আবাসনে বসবাসকারী এক তরুণীর ব্যক্তিগত অন্তর্বাস ও স্যানিটারি প্যাড চুরির অভিযোগে চাঞ্চল্যকর তথ্য সামনে এল। কর্ণাটকের বেঙ্গালুরুর কোরামঙ্গলা এলাকায় এই ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ব্যক্তির নাম গিরিরাজ, যিনি পেশায় একজন অডিট কনসালট্যান্ট। আবাসনের সিসিটিভি ফুটেজ এবং তরুণীর সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

কী ঘটেছিল ঠিক কী?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারিণী তরুণী গত তিন মাস ধরে কোরামঙ্গলার একটি পেয়িং গেস্ট আবাসনে বসবাস করছিলেন। ওই আবাসনের প্রথম তলা মহিলাদের জন্য এবং দ্বিতীয় তলা পুরুষদের জন্য নির্ধারিত ছিল। গত কয়েকদিন ধরে ওই তরুণীর ঘর থেকে বিভিন্ন ব্যক্তিগত জিনিসপত্র ও অন্তর্বাস উধাও হতে শুরু করে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, গত ২৪ আগস্ট সকালে দরজা খোলা রেখেই দুই তরুণী বাইরে বেরিয়ে যাওয়ার সুযোগ নেয় ওই যুবক। ঘরে ঢুকে তরুণীর পোশাক এবং পাঁচটি স্যানিটারি প্যাড নিয়ে সেগুলোকে অত্যন্ত অশ্লীল ও বিকৃত ভঙ্গিতে সাজিয়ে রেখে যায়। এমনকি ২৫ আগস্ট সকালেও সে ফের ওই ঘরে ঢোকার চেষ্টা করে।

ঘটনাটি বারবার ঘটতে থাকায় তিতিবিরক্ত হয়ে ভুক্তভোগী তরুণী কোরামঙ্গলা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে আবাসনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। ফুটেজে অভিযুক্তের ঘরে ঢোকার স্পষ্ট প্রমাণ মেলায় পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। জেরার মুখে নিজের অপরাধের কথা স্বীকার করে নেয় ধৃত গিরিরাজ। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের বাসিন্দা ওই যুবককে বর্তমানে জেল হেফাজতে পাঠানো হয়েছে। এই ঘটনার পর পিজি বা আবাসনের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *