পিৎজা গোল অথচ বাক্সটা চৌকো কেন বলুন তো? এর পেছনের আসল রহস্য জানলে অবাক হবেন!

পিৎজা খেতে কে না ভালোবাসেন! ইটালিয়ান এই খাবারটি ছোট থেকে বড় সকলেরই অত্যন্ত পছন্দের। তবে পিৎজার প্লেটে কামড় বসানোর আগে বা অর্ডার করার সময় কখনও কি মাথায় এসেছে একটি অদ্ভুত প্রশ্ন—পিৎজা তো গোল, তাহলে সেটি সবসময় চৌকো বাক্সে কেন দেওয়া হয়? আর গোল পিৎজা কেনই বা ত্রিভুজাকারে কাটা হয়? শুনতে অবাক লাগলেও এর পেছনে রয়েছে বেশ কিছু চমৎকার ও মজার কারণ।

চৌকো বাক্সের পেছনের আসল রহস্য:

বিশেষজ্ঞদের মতে, পিৎজার জন্য চৌকো বাক্স তৈরি করা, সংরক্ষণ করা এবং এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করা অত্যন্ত সহজ। সাধারণত একটি শক্ত কার্ডবোর্ডের টুকরো নির্দিষ্ট মাপে কেটে এবং ভাঁজ করেই এই বাক্স তৈরি করা হয়। ফলে আলাদা করে কোনো অংশ জোড়ার ঝামেলা থাকে না। প্রতিদিন হাজার হাজার পিৎজা ডেলিভারি হয়, তাই কম খরচে ও কম সময়ে এই বাক্স তৈরি করা রেস্তোরাঁগুলোর জন্য বেশ সুবিধাজনক।

এছাড়া, চৌকো বাক্সগুলো খুব সহজেই একে অপরের ওপর সাজিয়ে রাখা যায়, ফলে রেস্তোরাঁয় বা ডেলিভারি বাইকে জায়গা কম লাগে। বাক্সের চার কোণায় কিছুটা ফাঁকা জায়গা থাকে, যা পিৎজাকে সরাসরি ঢাকনার চাপ থেকে রক্ষা করে এবং গরম পিৎজা থেকে বের হওয়া অতিরিক্ত বাষ্প বের করে দেওয়ার জন্য বাক্সে ছোট ছিদ্র রাখা হয়। এর ফলে পিৎজার ক্রাস্ট নরম বা স্যাঁতসেঁতে হয়ে যায় না।

পিৎজা কেন ত্রিভুজাকারে কাটা হয়?

আর গোল পিৎজাকে সমান অংশে ভাগ করে খাওয়ার সবচেয়ে সহজ ও বিজ্ঞানসম্মত উপায় হলো ত্রিভুজাকারে কাটা। এর ফলে পিৎজার প্রতিটি টুকরোয় সমান পরিমাণে চিজ, টপিং এবং ক্রাস্টের স্বাদ পাওয়া যায়, যা খাওয়াকে আরও সহজ করে তোলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *