“সলমান বা সইফ নন, এবার ‘রেস ৪’-এর মসৃণ দৌড়ে খাস এন্ট্রি নিচ্ছেন আমির খান!” বলিপাড়ায় কিসের গুঞ্জন?

বলিউডের অন্যতম সফল এবং হাই-ভোল্টেজ অ্যাকশন থ্রিলার ফ্র্যাঞ্চাইজি হলো ‘রেস’ (Race)। এই সিরিজের প্রথম দুটি পার্টে দুর্দান্ত অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন অভিনেতা সইফ আলি খান। এরপর তৃতীয় পার্টে ছবির কমান নিজের হাতে তুলে নিয়েছিলেন মেগাস্টার সলমান খান। যদিও সেই ছবি বক্স অফিসে আশানুরূপ সাফল্য না পেলেও, এবার এই ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি অর্থাৎ ‘রেস ৪’ নিয়ে শুরু হয়েছে তুমুল জল্পনা। আর এই ছবির নতুন আপডেটেই উঠে এসেছে বলিউড ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের নাম।
আমির খানের কি স্ক্রিপ্ট পছন্দ হয়েছে? লেটেস্ট ইন্ডাস্ট্রি রিপোর্ট অনুযায়ী, সুপারস্টার আমির খানের বেশ পছন্দ হয়েছে ‘রেস ৪’-এর স্ক্রিপ্ট। শুধু তাই নয়, ছবিটিতে কাজ করার জন্য তিনি নিজের আগ্রহও প্রকাশ করেছেন। গুঞ্জন রয়েছে, এই সিনেমার জন্য পরিচালক হিসেবে বিজয় কৃষ্ণ আচার্যকে (Victor Acharya) দেখতে চান আমির। বর্তমানে ছবিটির চিত্রনাট্য ও কাস্টিং নিয়ে জোরদার আলোচনা চলছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তবে সলমান বা সইফকে পেছনে ফেলে আমির খানই হতে চলেছেন ‘রেস’ ফ্র্যাঞ্চাইজির নতুন মুখ।
কেমন ছিল আগের ছবিগুলোর বক্স অফিস রেকর্ড?
-
রেস (২০০৮): প্রথম পার্টটি মাত্র ৪৬ কোটি টাকার বাজেটে তৈরি হয়ে প্রায় ১০৩ কোটি টাকার ব্যবসা করেছিল এবং সুপারহিট তকমা পেয়েছিল।
-
রেস ২ (২০১৩): সিক্যুয়েল হিসেবে এই ছবিটিও বক্স অফিসে দারুণ সাফল্য অর্জন করে এবং ১৭৩ কোটি টাকার কালেকশন করে।
-
রেস ৩ (২০১৮): সলমান খানের অভিনয়ে এই ছবিটির বাজেট ছিল প্রায় ২০০ কোটি টাকা এবং কালেকশন ছিল ৩০০ কোটির কাছাকাছি, যা বক্স অফিসে মিশ্র প্রতিক্রিয়া কুড়িয়েছিল।
এখন দেখার বিষয়, আমির খান শেষ পর্যন্ত এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হন কি না এবং তাঁর হাত ধরে ‘রেস ৪’ বক্স অফিসে নতুন কোনো রেকর্ড গড়তে পারে কি না।