১ লক্ষ পার করার পর বড় ধাক্কা! হুড়মুড়িয়ে কমল সোনার দাম, স্বস্তিতে ক্রেতারা

সোনার বাজারে দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ ক্রেতা থেকে শুরু করে স্বর্ণ ব্যবসায়ীরা। গত কয়েক দিন আগেই হলুদ ধাতুর দাম এক লক্ষ টাকার গণ্ডি ছাড়িয়ে রেকর্ড গড়েছিল। তবে চলতি সপ্তাহের শুরু থেকেই সোনার বাজারে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যা মধ্যবিত্তের পকেটে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে।
আজকের বাজারদর একনজরে:
২২ ক্যারেট সোনা: ১ গ্রামের দাম ১৫,১৯৫ টাকা এবং ১০ গ্রাম হলমার্ক সোনার দাম ১৫,১৯৫০ টাকা।
২৪ ক্যারেট সোনা: ১ গ্রাম পাকা সোনার দাম ১৫,৯৮৫ টাকা এবং ১০ গ্রামের দাম ১৫,৯৮,৫০ টাকা।
২৪ ক্যারেট সোনার বাট: ১ গ্রামের দাম ১৫,৯০৫ টাকা এবং ১০ গ্রাম সোনার বাটের দাম ১৫৯,০৫০ টাকা।
অন্যদিকে, সোনার পাশাপাশি রুপোর বাজারেও দামের তারতম্য লক্ষ্য করা গেছে। খুচরো ১০০ গ্রাম রুপা কিনতে খরচ পড়বে ২৪,১৫০ টাকা এবং ১ কেজি খুচরো রুপোর দাম ২৪১,৫০০ টাকা। এছাড়া ১০০ গ্রাম রুপার বাটের দাম ২৪,১৪০ টাকা এবং ১০০ কেজি রুপার বাটের দাম ২৪১,৪০০ টাকা ধার্য করা হয়েছে।
সোনার খাঁটি হওয়া বা না হওয়া মূলত নির্ভর করে তার ক্যারেটের ওপর। ২৪ ক্যারেট সোনাকে সবচেয়ে খাঁটি বলা হয়, কারণ এতে কোনো খাদ মেশানো থাকে না। ক্যারেট কমলে অর্থাৎ ২২ বা ১৮ ক্যারেটের ক্ষেত্রে যথাক্রমে খাদ ও অন্য ধাতুর পরিমাণ বাড়ে। গয়না তৈরির ক্ষেত্রে কম ক্যারেট ব্যবহার করা হলেও, যাঁরা মূলত ভবিষ্যতের কথা ভেবে বিনিয়োগ বা সঞ্চয় করতে চান, তাঁরা বরাবরই ২৪ ক্যারেটের পাকা সোনা বা সোনার বার কেনাকেই বেশি প্রাধান্য দিয়ে থাকেন।