পুজোর আগেই রেশনে আসছে বড় বদল! চাল-গম তুলতে গেলে এবার বাধ্যতামূলক এই বিশেষ নিয়ম, না জানলে বিপদে পড়বেন

কেন্দ্রে ও রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই সাধারণ মানুষের জীবনযাত্রায় নানা পরিবর্তন এসেছে। একদিকে যেমন নতুন নতুন কল্যাণমূলক প্রকল্প চালু হয়েছে, তেমনই প্রথাগত নিয়মেও এসেছে বড়সড় বদল। আর এবার আসন্ন পুজোর ঠিক আগে রেশনের সামগ্রী তোলার নিয়মে বড়সড় পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাঁদের রেশন কার্ড রয়েছে, তাঁদের জন্য এই আপডেট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কেন্দ্রীয় খাদ্য গণবন্টন ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও উন্নত করতে এবং কালোবাজারি সম্পূর্ণভাবে রুখতে রেশন কার্ডের তালিকা সংশোধন থেকে শুরু করে বরাদ্দ খাদ্যশস্যের পরিমাণে একাধিক পরিবর্তন আনা হচ্ছে। কেন্দ্রীয় খাদ্য দফতরের মুখ্যসচিব সম্প্রতি কলকাতায় এসে ডিজিটাল রেশন কার্ড ও আধুনিক ব্যবস্থা চালুর বিষয়ে বিশেষ ইঙ্গিত দিয়েছেন। নতুন নিয়ম অনুযায়ী, এবার থেকে সাধারণ উপভোক্তাদের জন্য ডিজিটাল মুদ্রা বা কারেন্সির মাধ্যমে রেশন দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রথাগত ই-পিওএস (e-POS) মেশিনের বদলে এবার ডিজিটাল মুদ্রার ব্যবহার শুরু হতে চলেছে। সরকারের নির্দেশিকা অনুযায়ী, রাজ্যের দুই প্রধান জেলায় এই ডিজিটাল মুদ্রার মাধ্যমে রেশন বণ্টনের একটি পাইলট প্রজেক্ট বা পরীক্ষামূলক প্রকল্প শীঘ্রই চালু হতে চলেছে।
কীভাবে মিলবে নতুন নিয়মে রেশন?
নতুন এই ব্যবস্থার অধীনে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা-র আওতাভুক্ত গ্রাহকদের মোবাইলে একটি বিশেষ টোকেন বা কোড পাঠানো হবে। রেশন দোকানে গিয়ে ওই টোকেন বা কোড দেখালেই তবে চাল ও গম মিলবে। অর্থাৎ, কাগজের জমানা পেরিয়ে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে কোড দেখিয়ে রেশন তোলার এই নতুন নিয়ম চালু হতে চলেছে। পুজো বা উৎসবের মরসুমের আগে রেশনের কালোবাজারি রুখতেই এই কড়া পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।