ব্যাঙ্কে যাওয়ার আগে এই জরুরি খবরটি মিস করবেন না! আজ কি আপনার রাজ্যের সব ব্যাঙ্ক বন্ধ?

সপ্তাহের তৃতীয় দিনে ব্যাঙ্কে গিয়ে খালি হাতে ফিরতে হতে পারে আপনাকে! আরবিআই-এর (RBI) ছুটির নির্দেশিকা অনুযায়ী, আজ দেশের বিভিন্ন রাজ্যে বিশেষ উৎসব ও আঞ্চলিক ছুটির কারণে ব্যাঙ্ক বন্ধ রাখা হয়েছে। ফলে আজ ব্যাঙ্কে গেলে মিলবে না কোনো পরিষেবা। তবে চিন্তা নেই, জরুরি আর্থিক কাজ মেটানোর জন্য অনলাইন ব্যাঙ্কিং বা এটিএম (ATM) পরিষেবা পুরোপুরি চালু রয়েছে।
কেন আজ ব্যাঙ্ক বন্ধ?
রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী, দেশজুড়ে জাতীয় ছুটির পাশাপাশি রাজ্য এবং অঞ্চলভেদে আলাদা আলাদা দিনেও ব্যাঙ্ক বন্ধ থাকে। স্থানীয় উৎসব, ধর্মীয় অনুষ্ঠান বা বিশেষ দিনে সংশ্লিষ্ট রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাঙ্কিং পরিষেবা স্থগিত রাখা হয়। যেমন মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার সমস্ত ব্যাঙ্কে ছুটি থাকে, তেমনই আঞ্চলিক উৎসবের দিনেও এই নিয়ম প্রযোজ্য।
জানা গেছে, অগাস্ট মাসের বিভিন্ন সময়ে কের পূজা, টেন্ডং লহো রুম ফাট, প্যাট্রিয়টস ডে, স্বাধীনতা দিবস, পার্সি নববর্ষ, মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মবার্ষিকী, মিলাদ-উন-নবী এবং ওনামের মতো বিভিন্ন উৎসবের জেরে একাধিক রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকছে।
আজ কোন কোন রাজ্যে ব্যাঙ্ক বন্ধ?
আজ ঈদ-ই-মিলাদ, বড়ভাফত এবং মিলাদ-উন-নবী উপলক্ষে মহারাষ্ট্র, কর্ণাটক, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, উত্তরাখণ্ড, তেলেঙ্গানা, মণিপুর, জম্মু ও শ্রীনগর, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, বিহার, নয়াদিল্লি, উত্তরপ্রদেশ এবং কেরালায় ব্যাঙ্ক বন্ধ রয়েছে।
পাশাপাশি আজ উদযাপিত হচ্ছে কেরলের প্রধান ফসল তোলার উৎসব ‘ওনাম’। অসুর রাজা মহাবলীর কিংবদন্তির সঙ্গে জড়িত এই ঐতিহ্যবাহী হিন্দু সাংস্কৃতিক উৎসবে আজ কেরলের সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক বন্ধ রাখা হয়েছে।
তবে স্বস্তির খবর হলো, কলকাতাসহ পশ্চিমবঙ্গের ব্যাঙ্কগুলি আজ সম্পূর্ণ খোলা রয়েছে এবং স্বাভাবিকভাবেই সমস্ত লেনদেন ও ব্যাঙ্কিং পরিষেবা চালু আছে। আপনি যদি অন্য কোনো রাজ্যের বাসিন্দা হন বা সেখানে টাকা পাঠানোর পরিকল্পনা করে থাকেন, তবে ব্যাঙ্কে যাওয়ার আগে ছুটির বিষয়টি নিশ্চিত করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে।