পুজোর আগেই পকেটে ভারী হচ্ছে বেতন! কোন পে কমিশনের কর্মীরা পাবেন এই বিরাট আর্থিক সুবিধা?

রাজ্য সরকারি কর্মীদের জন্য ফের একগুচ্ছ খুশির খবর। ষষ্ঠ পে কমিশনের পর এবার পঞ্চম বেতন কমিশনভুক্ত সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্যও মহার্ঘ ভাতা বা ডিএ (Dearness Allowance) বৃদ্ধির বড় ঘোষণা করা হয়েছে। আসন্ন পুজো ও উৎসবের মরসুমের আগেই এই সিদ্ধান্তে খুশির হাওয়া রাজ্যজুড়ে।

অর্থ দফতর সূত্রে জানা গিয়েছে, যাঁরা এখনও পঞ্চম বেতন কমিশনের আওতায় বেতন পাচ্ছেন, তাঁদের ক্ষেত্রে মহার্ঘ ভাতার হার এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে। পঞ্চম পে কাঠামোর আওতায় থাকা কর্মীদের ডিএ ১৭১% থেকে বাড়িয়ে সরাসরি ২২৩% করা হয়েছে। একই সঙ্গে যাঁরা এখনও ROPA 2009 অনুযায়ী প্রি-রিভাইজড পেনশন বা পারিবারিক পেনশন পাচ্ছেন, তাঁরাও এই বর্ধিত ২২৩% হারে মহার্ঘ ত্রাণ (Dearness Relief) পাবেন। নতুন এই বর্ধিত হারের সুবিধা আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

এর আগে ষষ্ঠ পে কমিশনের আওতাধীন রাজ্য সরকারি কর্মীদের ক্ষেত্রেও মহার্ঘ ভাতা বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়েছিল। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের কর্মীদের ক্ষেত্রেও সেই বর্ধিত ডিএ কার্যকর হওয়ার নির্দেশিকা জারি হয়। এক মাসের ব্যবধানে বেতন কাঠামোর বিভিন্ন স্তরে সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য এই ভাতা বৃদ্ধি করায় স্বাভাবিকভাবেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন কর্মচারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *