সেনাবাহিনীতে মেগা নিয়োগ! ২৬১৫টি শূন্যপদে AOC-এর চাকরির সুযোগ, কীভাবে আবেদন করবেন?

দেশের চাকরিপ্রার্থীদের জন্য এক বিরাট সুখবর। ভারতীয় সেনার অর্ডন্যান্স কর্পস (AOC)-এর পক্ষ থেকে গ্রুপ ‘সি’ পদে বিশাল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সারা দেশজুড়ে মোট ২৬১৫টি শূন্যপদে এই কর্মী নিয়োগ করা হবে। পাশাপাশি, ব্যাঙ্ক অফ বরোদাতেও রয়েছে বড়ো নিয়োগের সুযোগ।
ইন্ডিয়ান আর্মি AOC নিয়োগের বিস্তারিত
-
মোট শূন্যপদ: ২৬১৫টি
-
প্রধান পদসমূহ: ট্রেডসম্যান মেট (১৭৯৯টি), ফায়ারম্যান (৫২০টি), জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট (১০৪টি), মাল্টি টাস্কিং স্টাফ বা MTS (১৪২টি) এবং ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট স্টাফ (৫০টি)।
-
আবেদনের সময়সীমা: আগামী ২৪ অগাস্ট ২০২৬ থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে, যা চলবে ২০২৩ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।
-
নির্বাচন প্রক্রিয়া: লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট, ফিজিক্যাল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। সারা দেশেই পোস্টিং হতে পারে।
-
অফিসিয়াল ওয়েবসাইট: আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন aocrecruitment.gov.in ওয়েবসাইটে।
কীভাবে আবেদন করবেন?
১. প্রথমে AOC-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এর জন্য সক্রিয় ইমেল আইডি ও মোবাইল নম্বর প্রয়োজন। ২. রেজিস্ট্রেশনের পর অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে। ৩. প্রয়োজনীয় নথি, ছবি এবং সিগনেচার আপলোড করুন। ৪. সমস্ত তথ্য সঠিকভাবে যাচাই করে ফর্মটি সাবমিট করুন এবং ভবিষ্যৎ রেফারেন্সের জন্য কনফারমেশন পেজটি ডাউনলোড বা প্রিন্ট করে রাখুন।
ব্যাঙ্ক অফ বরোদায় চাকরির সুযোগ (Bank Of Baroda Jobs)
সেনাবাহিনী ছাড়াও দেশের অন্যতম প্রধান রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদাতেও নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।
-
শূন্যপদ: মোট ২৪৮২টি লোকাল ব্যাঙ্ক অফিসার (Local Bank Officer) পদে জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড-১ স্কেলে এই নিয়োগ করা হবে। সারা দেশের ২০টি রাজ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।
-
বয়সসীমা: ১ অগাস্ট ২০২৬-এর হিসেবে প্রার্থীর বয়স ন্যূনতম ২১ বছর এবং সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।
-
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অবশ্যই স্নাতক (Graduate) হতে হবে। পাশাপাশি, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) অনুমোদিত কোনো ব্যাঙ্কে অন্তত ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।