গ্ল্যামার দুনিয়া ছেড়ে সোজা মন্দিরে! কাঞ্জিভরম শাড়িতে এ কোন রূপে ধরা দিলেন কঙ্গনা?

অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাউত বরাবরই তাঁর আধ্যাত্মিক মানসিকতার জন্য পরিচিত। পবিত্র শ্রাবণ মাসে নিজের ব্যস্ত শিডিউল থেকে কিছুটা সময় বের করে মুম্বইয়ের বিখ্যাত শ্রী সিদ্ধিবিনায়ক মন্দির এবং মুম্বা দেবী মন্দিরে গিয়ে পুজো দিলেন তিনি। দেবীর আশীর্বাদ নেওয়ার সেই বিশেষ মুহূর্তগুলির ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন কঙ্গনা, যা মুহূর্তের মধ্যে ভক্তদের নজর কেড়েছে।
মন্দিরের অন্দরে কঙ্গনাকে দেখা গেছে সম্পূর্ণ এক অন্য মেজাজে। গ্ল্যামারাস রেড কার্পেট লুকের পরিবর্তে একেবারে সাধারণ ও মার্জিত অবতারে ধরা দেন তিনি। গণপতির মূর্তির সামনে হাতজোড় করে প্রার্থনা করার তাঁর সেই শান্ত ও স্নিগ্ধ রূপ ভক্তদের মন জয় করেছে।
এদিন মন্দির দর্শনের জন্য কঙ্গনা বেছে নিয়েছিলেন একটি সুন্দর কমলা রঙের কাঞ্জিভরম শাড়ি। ঐতিহ্যবাহী এই পোশাকে তাঁকে অত্যন্ত আকর্ষণীয় লাগছিল। শাড়ির সঙ্গে কপালে ছোট্ট টিপ, হালকা মেকআপ এবং সাধারণ হেয়ার স্টাইলে তাঁর সাজে এক দারুণ আভিজাত্য ফুটে উঠেছিল, যা মন্দিরের পরিবেশের সঙ্গেও ছিল মানানসই।
সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি তিনি মুম্বইয়ের অপর প্রসিদ্ধ মুম্বা দেবী মন্দিরেও যান। সেখানেও ভক্তিভরে পুজো দিয়ে দেবীর আশীর্বাদ নেন তিনি। কঠোর নিরাপত্তার ঘেরাটোপে হাতে পুজোর থালা ও ফুলের ঝুড়ি নিয়ে তাঁর এই পুজো দেওয়ার ছবি এখন নেটদুনিয়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে।