সোনার দামে ফের রেকর্ড লাফ! আজ গয়না কিনতে কত খরচ হবে? জানুন বাজারদর

সোনার বাজারে প্রতিদিনের ওঠানামা যেন এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। তবে গত কয়েক দিন ধরে বাংলার বাজারে হলুদ ধাতুর দাম যেভাবে ঊর্ধ্বমুখী, তাতে রীতিমতো কালঘাম ছুটছে সাধারণ মধ্যবিত্তের। সঞ্চয় হোক কিংবা বিয়ের গয়না কেনাকাটা—সোনার চড়া দামের কারণে হাত দেওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। শুধু সোনা নয়, তার সঙ্গে পাল্লা দিয়ে চড়ছে রুপোর দামও। আকাশছোঁয়া সোনার বাজারদর মধ্যবিত্তের কাছে সোনা কেবল সাজসজ্জার উপকরণ নয়, বিপদের দিনের অন্যতম বড় ভরসা বা সঞ্চয়। কিন্তু বর্তমান বাজারের যা পরিস্থিতি, তাতে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে সোনা। আজ বাজারে বিভিন্ন ক্যারেটের সোনা ও রুপোর যে নতুন রেটচার্ট সামনে এসেছে, তার এক ঝলক দেখে নেওয়া যাক:২২ ক্যারেট সোনা: আজ ২২ ক্যারেট ১ গ্রাম হলমার্ক সোনা কিনতে খরচ পড়বে প্রায় ১৪,৪৪০ টাকা। সেই হিসেবে ১০ গ্রাম ২২ ক্যারেট পাকা গয়নার দাম রয়েছে ১,৪৪,৪০০ টাকা। ২৪ ক্যারেট সোনা: আজ ২৪ ক্যারেট বা ১ গ্রাম পাকা সোনার দাম রয়েছে প্রায় ১৫,১৬২ টাকা। ফলে ১০ গ্রাম পাকা সোনার দাম গিয়ে দাঁড়িয়েছে ১,৫১,৬২০ টাকা। এক নজরে রুপোর দাম সোনার পাশাপাশি রুপোর বাজারেও আগুন ঝরছে। বর্তমানে ১০০ গ্রাম খুচরো রুপো কিনতে প্রায় ২৩,৫১৫ টাকা খরচ করতে হচ্ছে। সেই হিসেবে ১ কেজি খুচরো রুপোর দাম ২,৩৫,১৫০ টাকার কাছাকাছি পৌঁছে গেছে। এছাড়া ১০০ গ্রাম রুপোর বাটের দাম রয়েছে প্রায় ২৩,৫০৫ টাকা।কেন এই লাগামছাড়া দাম?অর্থনীতি বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে বৈদেশিক মুদ্রার ওঠানামা এবং বাণিজ্যিক দ্বন্দ্বের সরাসরি প্রভাব পড়ছে bullion বাজারে। বিশেষ করে বিয়ের মরশুম বা উৎসবের দিনে বাজারে বাড়তি চাহিদার কারণে দামের এই চড়াই-উতরাই বজায় থাকে। দেশীয় বাজারে সাময়িক স্বস্তি মিললেও ফিউচার বাজার ও আন্তর্জাতিক ওঠানামার জেরে হলুদ ধাতুর এই দাম বৃদ্ধির ধারা এখনই থামছে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।