ঘুমের মধ্যে নিজেকে বা আপনজনকে মৃত দেখলেই কি বিপদ? স্বপ্নশাস্ত্রের এই রহস্য জানলে চোখ কপালে উঠবে

খোলা চোখের স্বপ্ন যেমন মানুষকে উদ্দীপ্ত করে, তেমনই ঘুমের ঘোরে কোনো অঘটন বা ভয়ঙ্কর কিছু দেখলে বুক কেঁপে ওঠে। আর বিশেষ করে স্বপ্নে যদি নিজের কিংবা কোনো ঘনিষ্ট প্রিয়জনের মৃত্যুর দৃশ্য ভেসে ওঠে, তবে ঘুম ভাঙার পর থেকেই বুক ধড়ফড় করতে শুরু করে। মন বারবার আশঙ্কা করতে থাকে, তবে কি সত্যিই কোনো বড় বিপদ ঘনাতে চলেছে? কিন্তু বিশ্বাস করুন, ভয়ে রাতের ঘুম ওড়ানোর কোনো কারণ নেই। স্বপ্নশাস্ত্র এই ধরনের স্বপ্নের একেবারে অন্যরকম ও চমকপ্রদ ব্যাখ্যা দেয়।
শাস্ত্র বিশেষজ্ঞদের মতে, স্বপ্নে মৃত্যু দেখা মানেই সবসময় কোনো অশুভ বা খারাপ কিছু ঘটার পূর্বভাস নয়। বরং এর নেপথ্যে লুকিয়ে থাকে জীবনের গভীর কোনো বার্তা। আসুন জেনে নেওয়া যাক, কার মৃত্যু কোন ইঙ্গিত বহন করে:
-
বয়স্ক ব্যক্তির মৃত্যু: স্বপ্নে যদি কোনো প্রবীণ বা বয়স্ক ব্যক্তির মৃত্যু দেখতে পান, তবে বুঝতে হবে আপনার জীবনে পুরনো ও ক্ষতিকর অভ্যাসগুলিকে বিদায় জানিয়ে নতুন কোনো অধ্যায় শুরু করার সময় এসে গেছে।
-
সন্তানের মৃত্যু: অনেক অভিভাবকই এমন স্বপ্ন দেখে আতঙ্কিত হয়ে পড়েন। মনস্তাত্ত্বিকদের মতে, সন্তান যখন কোনো কঠিন সময়ের মধ্যে দিয়ে যায় কিংবা দূরে থাকে, তখন অবচেতন মনের গভীরের দুশ্চিন্তা থেকেই এমন স্বপ্ন আসে।
-
মা-বাবাকে মৃত দেখা: জীবিত পিতা-মাতাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখার অর্থ হলো, আপনার অবচেতন মনে তাঁদের হারিয়ে ফেলার এক অজানা গভীর ভয় কাজ করছে। অন্যদিকে, মৃত বাবা-মাকে ফের স্বপ্নে দেখার অর্থ হলো আপনি তাঁদের ভীষণভাবে মিস করছেন এবং তাঁদের সান্নিধ্য অনুভব করতে চাইছেন।
-
সঙ্গী বা স্ত্রীর মৃত্যু: জীবনসঙ্গীকে মৃত দেখা যাওয়ার অর্থ হলো আপনাদের সম্পর্কে কোথাও কোনো দূরত্ব বা আস্থার অভাব তৈরি হচ্ছে। মনের অন্দরে জমে থাকা কোনো না বলা অভিমান বা অতৃপ্ত আকাঙ্ক্ষাই এই ধরনের স্বপ্নের রূপ নেয়।
-
প্রিয় বন্ধুর মৃত্যু: কোনো বন্ধুকে হারানোর স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনাদের বন্ধুত্বের বন্ধনটি কোথাও গিয়ে কিছুটা দুর্বল হয়ে পড়ছে। অতীতের সেই মধুর দিনগুলি বা পুরনো বন্ধুত্বকে ফিরে পাওয়ার তীব্র আকূতিই এর কারণ।
(ডিসক্লেইমার: এই প্রতিবেদনে দেওয়া সমস্ত তথ্য প্রচলিত স্বপ্নশাস্ত্র এবং সাধারণ বিশ্বাসের ওপর ভিত্তি করে তৈরি। এর সত্যতা বা বৈজ্ঞানিক ভিত্তি নেই।)