বিছানায় শুয়ে লাগাতার ফোন ঘাঁটছেন? দক্ষিণী অভিনেত্রীর এই দশা দেখে আজই অভ্যাস বদল না করলে পস্তাবেন

রিলস দেখা ও গেম খেলার নেশা কীভাবে মানুষের জীবনে ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে, তার এক জলজ্যান্ত উদাহরণ সামনে এল। অতিরিক্ত মোবাইল ব্যবহারের জেরে বড়সড় স্বাস্থ্য সংকটের মুখে পড়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শাকিলা। ভুল পজিশনে শুয়ে ঘণ্টার পর ঘণ্টা ফোন ঘাঁটার খেসারত হিসেবে তাঁকে শেষ পর্যন্ত করাতে হয়েছে গলায় বড়সড় অস্ত্রোপচার। বর্তমানে হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসলেও, নিজের এই তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়ে ভক্তদের চরম সতর্কবার্তা দিয়েছেন তিনি।

সম্প্রতি এক ইউটিউব ভ্লগে নিজের দৈনন্দিন রুটিন শেয়ার করে শাকিলা জানান, তাঁর স্ক্রিন টাইম মারাত্মক বেড়ে গিয়েছিল। অভিনেত্রী বলেন, “আমি একটানা চার ঘণ্টা ফোনে গেম খেলতাম। এক দিকে কাথ হয়ে ঘণ্টার পর ঘণ্টা শুয়ে ফোন চালাতাম, এমনকি শরীর বা বসার ভঙ্গিও বদলাতাম না। শুধু কফি বা চা খাওয়ার জন্য সামান্য বিরতি নিতাম, তারপর ফের বিছানায় ফিরে আসতাম।”

কীভাবে বিগড়ল স্বাস্থ্য?

শাকিলা জানান, ভুল ভঙ্গিতে শুয়ে অতিরিক্ত মোবাইল ব্যবহারের কারণে তাঁর ঘাড়ের স্নায়ুতে মারাত্মক চাপ পড়ে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে তাঁকে তড়িঘড়ি অপারেশন টেবিলে নিয়ে যেতে হয়। তবে অস্ত্রোপচারের পর বর্তমানে তিনি বিপদমুক্ত এবং হাসপাতাল থেকে বাড়িতে ফিরে বিশ্রাম নিচ্ছেন। ফোনের প্রতি এই অন্ধ আসক্তি যে মানুষের পক্ষাঘাত বা বড় কোনো শারীরিক অক্ষমতার কারণ হতে পারে, তা স্মরণ করিয়ে দিয়ে অনুরাগীদের অতিরিক্ত ফোন ব্যবহার থেকে দূরে থাকার অনুরোধ জানিয়েছেন এই অভিনেত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *