জন্মাষ্টমীতে গোপালের মন জয় করুন এই ছানার মালপোয়ায়! রইল মুখে মিলিয়ে যাওয়ার মতো এক রেসিপি

বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে অন্যতম পবিত্র ও আনন্দময় একটি উৎসব হলো জন্মাষ্টমী। এই দিনে দেশের বহু বাড়িতেই নাড়ু, পায়েসের পাশাপাশি কানাইয়ের মনমতো সুন্দর সুন্দর ভোগ সাজিয়ে দেওয়া হয়। আর গোপালের সেই বিশেষ ভোগে যে পদটি থাকতেই হবে, তা হলো জিভে জল আনা মালপোয়া (Malpoya Recipe)। ছোট্ট গোপালের প্রিয় এই মালপোয়া ভোগে নিবেদন করলেই তবে যেন পুজো সম্পূর্ণতা পায়। আপনিও যদি এবারের জন্মাষ্টমীতে সুস্বাদু ছানার মালপোয়া বানানোর পরিকল্পনা করে থাকেন, তবে জেনে নিন এর খুব সহজ পদ্ধতি।

ছানার মালপোয়ার প্রয়োজনীয় উপকরণ:
ছানা

সুজি

ময়দা

দুধ

গুড় (চিনির পরিবর্তে গুড় দিয়ে করলে স্বাদ ও স্বাস্থ্য দুটোই ভালো হয়)

মৌরি

গোলমরিচ গুঁড়ো

এলাচ গুঁড়ো

ঘি (ভাজার জন্য)

ছানার মালপোয়া তৈরির সহজ প্রণালী:
১. প্রথমে একটি পাত্রে ছানা, ময়দা, সামান্য সুজি এবং পরিমাণমতো দুধ একসঙ্গে ভালো করে মিশিয়ে একটি ঘন ব্যাটার বা মিশ্রণ তৈরি করে নিন।
২. এবার ওই ঘন মিশ্রণের মধ্যে মৌরি, সামান্য গোলমরিচ গুঁড়ো এবং এলাচ গুঁড়ো ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি যাতে ভালোভাবে সেট হয়, তার জন্য অন্তত আধ ঘণ্টা ঢেকে রেখে দিন।
৩. এর মধ্যে অন্য একটি পাত্রে গ্যাসে পরিমাণমতো গুড়, জল এবং এলাচ গুঁড়ো একসঙ্গে ফুটিয়ে চিনির সিরা বা রের মতো ঘন রস তৈরি করে নিন। খেয়াল রাখবেন র যেন খুব বেশি পাতলা না হয়।
৪. এবার কড়াইতে পর্যাপ্ত পরিমাণে ঘি গরম করে তাতে হাতা দিয়ে কিছুটা করে মিশ্রণ ঢেলে দিন এবং কম আঁচে লালচে ও মুচমুচে করে ভেজে নিন।
৫. মালপোয়াগুলি ভালোমতো ভাজা হয়ে গেলে কড়াই থেকে তুলে সরাসরি তৈরি করে রাখা গরম রসে ডুবিয়ে দিন। কিছুক্ষণ রসে রাখার পর তুলে নিলেই তৈরি হয়ে গেল সুস্বাদু ও নরম ছানার মালপোয়া!

জন্মাষ্টমীর পুজোয় ঠাকুরের ভোগ হোক কিংবা পরিবারের সকলের আনন্দ—এই ছানার মালপোয়া সবার মন জয় করতে একশো শতাংশ বাধ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *