সপ্তাহান্তে ফের চড়ল পারদ! এক লাফে আকাশছোঁয়া সোনার দাম, মধ্যবিত্তের পকেটে বড় ধাক্কা

সপ্তাহের শেষ শনিবারে ফের এক লাফে অনেকটাই বেড়ে গেল সোনার দাম। বিয়ের মরশুম হোক বা সাধারণ কেনাকাটা—হলুদ ধাতুর লাগামছাড়া দামে মধ্যবিত্তের কপালে ফের চিন্তার ভাঁজ পড়েছে। শুক্রবারের পর আজও দেশের বিভিন্ন বড় শহরে ঊর্ধ্বমুখী রয়েছে সোনার গ্রাফ। কলকাতা থেকে শুরু করে দিল্লি, মুম্বই—কোথায় কত দামে বিকোচ্ছে সোনা? এক নজরে দেখে নেওয়া যাক আজকের বাজারদর।

কলকাতায় আজকের সোনার দাম:

২৪ ক্যারেট (১০ গ্রাম): ১৫,২৩৫০ টাকা (গতকাল থেকে ১০৯০ টাকা বেড়েছে)

২২ ক্যারেট (১০ গ্রাম): ১৩,৯৬৫০ টাকা (গতকাল থেকে ১০০০ টাকা বেড়েছে)

১৮ ক্যারেট (১০ গ্রাম): ১১,৪২৬০ টাকা (গতকাল থেকে ৮২০ টাকা বেড়েছে)

দেশের অন্যান্য বড় শহরে সোনার দাম (প্রতি ১০ গ্রাম):

শহর ২৪ ক্যারেট (১০ গ্রাম) ২২ ক্যারেট (১০ গ্রাম) ১৮ ক্যারেট (১০ গ্রাম)
দিল্লি ১৫,২৫৫০ টাকা (+১১৪০ টাকা) ১৩,৯৮৫০ টাকা (+১০৫০ টাকা) ১,১৪,৪৬০ টাকা (+৮৭০ টাকা)
মুম্বই ১৫,২৩৫০ টাকা (+১০৯০ টাকা) ১৩,৯৬৫০ টাকা (+১০০০ টাকা) ১,১৪,২৬০ টাকা (+৮২০ টাকা)
হায়দরাবাদ ১৫,২৩৫০ টাকা (+১০৯০ টাকা) ১৩,৯৬৫০ টাকা (+১০০০ টাকা) ১,১৪,২৬০ টাকা (+৮২০ টাকা)
জয়পুর ১৫,২৫৫০ টাকা (+১১৪০ টাকা) ১৩,৯৮৫০ টাকা (+১০৫০ টাকা) ১,১৪,৪৬০ টাকা (+৮৭০ টাকা)
পাটনা ১৫,২৪৫০ টাকা (+১১৪০ টাকা) ১৩,৯৭৫০ টাকা (+১০৫০ টাকা) ১,১৪,৩৬০ টাকা (+৮৭০ টাকা)
চেন্নাই ১৫,১৬৪০ টাকা (অপরিবর্তিত) ১,৩৯,০০০ টাকা (অপরিবর্তিত) ১,১৭,১৫০ টাকা (অপরিবর্তিত)
চেন্নাই বাদে দেশের প্রায় সবকটি প্রধান শহরেই আজ সোনার দাম বেশ খানিকটা চড়েছে। বিশেষজ্ঞদের মতে, বিশ্ববাজারের অস্থিরতার প্রভাব সরাসরি এসে পড়েছে দেশীয় বুলিয়ন মার্কেটেও। ফলে আগামী দিনে সোনা কেনার আগে পকেটের কথা ভেবেই এগোতে হবে সাধারণ ক্রেতাদের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *