২ কোটির বেশি আবেদন! কবে কার অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা? জানুন নবান্নের ঘোষণা

এতদিন ধরে চলা জল্পনা ও অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ‘অন্নপূর্ণা যোজনা’ (Annapurna Yojana)-র টাকা ঢোকার দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। বৃহস্পতিবার নবান্নে আয়োজিত বিশেষ সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, আগামী ১৭ আগস্ট থেকে যোগ্য আবেদনকারী মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই প্রকল্পের টাকা পাঠানো শুরু হবে।
কবে কার অ্যাকাউন্টে টাকা ঢুকবে?
অগাস্ট মাসের ১ তারিখে টাকা না ঢোকায় সাধারণ মানুষের মধ্যে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল, তার অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী জানান যে, বর্তমানে আবেদনপত্র যাচাই বা ভেরিফিকেশনের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
১৭ আগস্ট থেকে কাদের টাকা মিলবে: গত ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদনপত্র জমা পড়েছে এবং যাদের ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে, সেই সমস্ত যোগ্য উপভোক্তারা ১৭ আগস্ট থেকেই তাঁদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পাওয়া শুরু করবেন।
বাকিদের কবে টাকা মিলবে: যাঁরা ১১ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে আবেদন করেছেন, তাঁদের যাচাই প্রক্রিয়া শেষ করতে কিছুটা সময় লাগবে। তবে প্রশাসনের লক্ষ্য রয়েছে এই মাসের মধ্যেই যথাসম্ভব বাকি প্রক্রিয়া সম্পন্ন করার।
২ কোটিরও বেশি আবেদন ও যাচাইয়ের কাজ
মুখ্যমন্ত্রী জানান, গত জুন মাস থেকে চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত অনলাইন ও অফলাইন—উভয় মাধ্যমেই অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন গ্রহণ করা হয়েছে। অফলাইনে জমা পড়া আবেদনপত্রগুলি বর্তমানে পোর্টালে আপলোড করার কাজ চলছে। সব মিলিয়ে এই প্রকল্পে রাজ্যজুড়ে মোট ২ কোটি ১৬ লক্ষ আবেদন জমা পড়েছে। সরকারি অর্থ যাতে সম্পূর্ণ নিয়ম মেনে এবং স্বচ্ছতার সঙ্গে সঠিক প্রাপকের কাছে পৌঁছায়, তার জন্যই এই পুঙ্খানুপুঙ্খ যাচাই প্রক্রিয়া চালানো হচ্ছে।
আগামী দিনের পেমেন্ট সাইকেল
প্রথম কিস্তির টাকা বন্টন শুরু হওয়ার পর থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে নিয়মিতভাবে অন্নপূর্ণা যোজনার টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে (DBT-র মাধ্যমে) পাঠানো হবে বলে জানানো হয়েছে। রাজ্য সরকারের এই সুনির্দিষ্ট ঘোষণায় রাজ্যের লক্ষ লক্ষ মহিলার মুখে চওড়া হাসি ফুটেছে।