প্লাম্বারের পেছনে আর টাকা নয়! ঘরোয়া এই উপায়ে মাত্র ১৫ মিনিটে খুলবে বন্ধ ড্রেন

বাড়িতে সবকিছু ঠিকঠাক চলার মাঝে হঠাৎ যদি রান্নাঘর বা বাথরুমের ড্রেন বন্ধ হয়ে যায়, তবে মেজাজ খারাপ হওয়াই স্বাভাবিক। বাসন মাজার সময় সিঙ্কে নোংরা জল জমে থাকা, বাথরুমের জল না নামা কিংবা অদ্ভুত এক দুর্গন্ধ— সব মিলিয়ে এক অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। এরপর সামান্য কাজের জন্য ঘণ্টার পর ঘণ্টা প্লাম্বারের জন্য অপেক্ষা করার ঝক্কিও কম নয়। এই দৈনন্দিন ঝামেলা থেকে পাকাপাকি মুক্তির সহজ উপায় জেনে নিন।

টুথপেস্ট কি ড্রেন পরিষ্কার করতে পারে?
অনেকেই সোশ্যাল মিডিয়ায় বা অনলাইনে বিভিন্ন ভিডিও দেখে মনে করেন টুথপেস্ট দিয়ে বুঝি ড্রেন পরিষ্কার করা সম্ভব। সত্যিটা হলো, টুথপেস্ট হয়তো সাময়িকভাবে সুগন্ধ আনতে পারে বা সিঙ্ক চকচকে করতে পারে, কিন্তু ড্রেনের ভেতরে চুল, সাবানের ফেনা বা ময়লা জমে থাকলে শুধু টুথপেস্ট দিয়ে তা কখনোই পরিষ্কার হবে না। এর জন্য প্রয়োজন আরও কার্যকরী কিছু পদ্ধতি।

কাজ শুরু করার আগে প্রাথমিক প্রস্তুতি
ড্রেন পরিষ্কার করার কাজ শুরু করার আগে সবচেয়ে জরুরি পদক্ষেপ হলো জমে থাকা জল বের করে দেওয়া।

একটি ছোট প্লাস্টিকের কাপ বা মগ দিয়ে সাবধানে জমে থাকা জল তুলে একটি বালতিতে ফেলে দিন।

যদি সামান্য জল অবশিষ্ট থাকে, তবে একটি স্পঞ্জ বা পুরনো সুতির কাপড় দিয়ে তা শুষে সিঙ্ক বা ড্রেন পুরোপুরি শুকনো করে নিন। জায়গাটি শুকনো হলে তবেই ঘরোয়া টোটকাগুলি সঠিকভাবে কাজ করবে।

বন্ধ ড্রেন খোলার কার্যকরী ঘরোয়া টোটকা
প্লাম্বারকে ফোন না করে বা টাকা খরচ না করেই ঘরোয়া উপায়ে ড্রেন পরিষ্কার করতে পারেন নিচের পদ্ধতিগুলি মেনে:

বেকিং সোডা ও ভিনিগার: ড্রেনের মুখে আধ কাপ বেকিং সোডা ঢেলে দিন এবং সঙ্গে সঙ্গেই তার ওপর আধ কাপ সাদা ভিনিগার ঢেলে দিন। রাসায়নিক বিক্রিয়ায় সঙ্গে সঙ্গে তীব্র ফেনা তৈরি হবে। এই মিশ্রণটিকে ১৫ থেকে ২০ মিনিট সেভাবেই রেখে দিন। এরপর ওপর থেকে এক ক্যান বা কেটলি ফুটন্ত গরম জল ঢেলে দিন। বেশিরভাগ ক্ষেত্রেই এতে ড্রেনের ভেতরের ময়লা কেটে যায়।

নুন ও গরম জল: যদি রান্নাঘরের সিঙ্কে অতিরিক্ত তেল বা চর্বি জমে ড্রেন বন্ধ হয়ে থাকে, তবে ড্রেনে আধ কাপ সাধারণ নুন ঢেলে তার ওপর ফুটন্ত গরম জল ঢালুন। এই মিশ্রণ নিমেষেই জমে থাকা তেল ও চর্বি গলিয়ে ড্রেন পরিষ্কার করে দেবে।

বাজারে উপলব্ধ ড্রেন ক্লিনার পাউডার
যদি ঘরোয়া টোটকায় তাৎক্ষণিক কাজ না হয়, তবে আপনি বাজারে কিনতে পাওয়া নির্ভরযোগ্য ড্রেন ক্লিনার পাউডার ব্যবহার করতে পারেন।

Drainex বা Kiwi Dranex-এর মতো জনপ্রিয় পাউডার যেকোনো স্থানীয় মুদি দোকান বা সুপারমার্কেটে সহজেই পাওয়া যায়।

এই পাউডার নির্দিষ্ট পরিমাণে ড্রেনে ঢেলে সামান্য জল দিয়ে কয়েক ঘণ্টা বা সারারাত রেখে দিন। পরের দিন সকালে জল ঢেলে দিলেই দেখবেন ড্রেন পুরোপুরি পরিষ্কার ও সচল হয়ে গিয়েছে।

Saheli Saha
  • Saheli Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *