মা হতে চলেছেন দীপিকা? ‘পাঠান’ বিতর্কের মাঝেই গুঞ্জনে জড়ালেন বলিউড নায়িকা
গতকালই ৩৭ এ পা দিয়েছেন দীপিকা পাড়ুকোন। একদিকে তার গেরুয়া বিকিনি নিয়ে বিতর্কে যখন তোলপাড় সারা দেশে। ঠিক তখনই রটে গেল আলিয়া, বিপাশার পর নাকি এবার মা হওয়ার পালা তার। এমনকী, বলিউড গুঞ্জন বলছে চলতি বছরেই নাকি মা হওয়ার সবরকম প্ল্যানিং সেরে ফেলেছেন অভিনেত্রী।
আসলে এই গুঞ্জন ছড়ায় মুম্বাইয়ের এক খ্যাতনামা জ্যোতিষীর হাত ধরে। তিনি দীপিকার খুব বড় ভক্ত। দীপিকার জন্মদিনে অভিনেত্রীর কোষ্ঠি বিচার করে জানিয়ে দেন এ বছরের শেষেই নাকি মা হবে দীপিকা পাড়ুকোন। তবে এসব নিয়ে এখনো পর্যন্ত কোনোরকম মন্তব্য করতে শোনা যায়নি দীপিকাকে। এমনকী, ফ্যামিলি প্ল্যানিং নিয়েও চুপই রয়েছেন রণবীর সিং। দীপিকার ঘনিষ্ঠমহল বলছে, আপাতত ক্যারিয়ারেই মন দিতে চান দীপিকা।
দীপিকার জন্মদিনে পাঠান ছবির নতুন পোস্টার শেয়ার করে দীপিকাকে শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখ খান। শাহরুখের কথায়, এভাবেই তুমি সবাইকে তাক লাগাতে থাক দীপিকাকে!
প্রসঙ্গত, এবার সেন্সর বোর্ডের কড়া নজরে শাহরুখ ও দীপিকা অভিনীত ‘পাঠান’। যে ছবি নিয়ে গোটা দেশ জুড়ে বিতর্ক, সেই ছবিকে এবার সেন্সর বোর্ডের কাঁচি নিচের পড়তে হচ্ছে। ভারতীয় সেন্সর বোর্ডের চেয়ারম্যান প্রসূন জোশির কথায়, শুধু বেশরম গানে দীপিকার বিকিনি নয়, পাঠান ছবিতে এমন অনেক দৃশ্য রয়েছে যা বাদ দিতে হবে।